News update
  • 14 lakh Yaba pills seized in Teknaf; two detained     |     
  • UNGA can rebuild trust, good faith now missing from geopolitics: Guterres     |     
  • Parliament scraps controversial bank ownership provision     |     
  • Smokescreen in India over Ganga Treaty extension Alarming: Farakka Committee      |     
  • What 1.5°C Overshoot Means for Small Islands     |     

কলাপাড়ায় ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

অপরাধ 2025-02-25, 9:29pm

wife-of-belayet-hawladar-wailing-at-the-death-of-her-husband-89a997413335034579dad6406c05f5a51740497383.jpg

Wife of Belayet Hawladar wailing at the death of her husband.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় কলাগাছ থেকে কলা কেটে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে ভাতিজা রাজা মিয়ার (৪৫) লাঠির আঘাতে চাচা বেলায়েত হাওলাদারের (৬৫) মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাতটার দিকে বরিশাল শেবাচিম হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। 

এর আগে বেলা এগারোটার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের মধ্যলোন্দা গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বেলায়েত হাওলাদারের সঙ্গে রাজা মিয়ার জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। সকাল দশটার দিকে রাজা বিরোধপূর্ন জমির একটি কলা গাছ থেকে বেশকিছু কলা কেটে নিয়ে যায়। এসময় বেলায়েত রাজা মিয়ার বাড়ি থেকে ওই কলা ফেরত আনতে গেলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে রাজা মিয়া বেলায়েতের মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে মোটা লাঠি দিয়ে আঘাত করে। এতে বেলায়েতের মাথায় গুরুতর জখম হয়। পরে  স্থানীয়রা বেলায়েতকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশালে প্রেরন করেন। বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসা শেষে ঢাকা নেয়ার পথে তার মুত্যু হয়।

কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। অভিযুক্ত রাজাকে গ্রেফতারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। - গোফরান পলাশ