News update
  • BB earns Tk 25,977 crore net profit in FY26; approves six bonuses     |     
  • Sagar-Runi murder: ICT finds link to cultural figure     |     
  • Tk 3,000cr North Bengal agro-refinance fund interest cut rate to 7%     |     
  • Khulna University team shines in worldwide research competition     |     
  • No more “Aynaghar”, perpetrators to face justice: President Fakhrul     |     

বাচসাসের ব্যতিক্রমী আয়োজন ‘মিলনে-আনন্দে গুণীজন’

সিনেমা 2026-08-30, 6:15pm

bachosas-727a4f5166dcf8d5e0744b3be30681eb1788092157.jpg

A get-together of Bangladesh Film Journalists Association was held on Saturday



বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর উদ্যোগে আয়োজিত হয়ে গেল ‘কবিতা, পিঠা ও গান: মিলনে-আনন্দে গুণীজন’ সম্মাননা। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মিলনায়তনে আয়োজিত হয় এই উৎসব। দেশের খ্যাতিমান কবি, প্রথিতযশা গীতিকবি ,শিল্পী এবং বাচসাস সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি রূপ নিয়েছিল সংস্কৃতির এক প্রাণোচ্ছল মিলনমেলায়।

অনুষ্ঠানের শুরু হয় কবিতা পাঠের আসর দিয়ে। দেশের প্রখ্যাত কবিরা মঞ্চে এসে একে একে আবৃত্তি করেন তাদের জনপ্রিয় সব কবিতা কবিতার রেশ কাটতে না কাটতেই শুরু হয় গানের আসর। গুণী গীতিকবিদের লেখা কালজয়ী গানের সুরে মেতে ওঠে পুরো মিলনায়তন। 

এই আয়োজনে সম্মাননা পেয়েছে বাচসাস কবি ও গীতিকবিরা। তারা হলেন কবিদের মধ্যে হাসান হাফিজ,আতাহার খান, শিহাব সরকার, মাহমুদ শফিক, আব্দুল হাই শিকদার, শামীমা চৌধুরী, আবদুর রহমান, হাসনাইন সাজ্জাদী, দিলদার হোসেন, রেজাউদ্দিন স্টালিন, শান্তা মারিয়া, দুলাল খান, সাইদ আহমেদ, সেলিনা শিউলী ও দীপংকর দীপক। গীতিকবিরা হলেন সাহাবুদ্দিন মজুমদার, জাহিদ আকবর, মাহমুদ মানজুর, রবিউল ইসলাম জীবন, রেজাউর রহমান রিজভী, তারেক আনন্দ, ওমর ফারুক ও আশিক বন্ধু। 

আর গান পরিবেশন করেন শিল্পী মৌমিতা তাশরীন নদী ,জয় শাহরিয়ার, কামরুজ্জামান রাব্বি, কাজী শুভ, মুহাম্মদ মিলন, রাইসা খান, অভী তালুকদার ও কানিজ সুবর্ণা। এই শিল্পীদের হাতে সম্মাননা তুলে দেয় বাচসাস কার্যনির্বাহী পরিষদের সদস্যরা।

আয়োজন নিয়ে যৌথভাবে বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল বলেন, ‘সুস্থ সংস্কৃতির বিকাশ এবং গুণী মানুষদের সম্মান জানাতে ও তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বাড়াতেই এই ধরনের আয়োজন করা হয়েছে। - প্রেস বিজ্ঞপ্তি