News update
  • Nepal disaster: Death toll rises to 919; 4,700 still missing     |     
  • UAE says it has intercepted an Iranian drone over its territorial waters     |     
  • Lake Ontario now Lake America on Google Maps for US users after Trump order     |     
  • Sanghai Cooperation Org meet to see Leaders of China, Russia, India     |     
  • Illegal battery recycling plant operates after dusk in Kushtia     |     

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

গ্রীণওয়াচ ডেস্ক রোগবালাই 2026-08-31, 6:11pm

img_20260831_180854-f090572d858278189acdc58ce42539d71788178288.jpg




দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হামের উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ৫১৬ জনের শরীরে।

রোববার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে শনিবার (২৯ আগস্ট) সকাল ৮টা থেকে রোববার (৩০ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৬৭। এর মধ্যে নিশ্চিত হামে ৯৯ জন ও হামের উপসর্গ নিয়ে ৮৬৮ জনের মৃত্যু হয়েছে।