News update
  • Dry Monsoon in South Asia: Looming Fears of Agricultural Loss     |     
  • Flood-ravaged Nepal calls for climate justice     |     
  • If Long March Solved Energy Crisis, We’d Organise It: PM     |     
  • Freedom of speech should not cross limits of civility: PM     |     
  • Bangladesh Condemns Israeli Settlement Plan in West Bank     |     

সাগরে জাল ফেলতে চাঁদা দাবী, না দেওয়ায় হামলা, ৪ জেলে আহত

মৎস 2026-09-10, 10:35pm

four-fishermen-were-injured-in-an-attack-allegedly-by-extortionists-in-kalapara-cd56dcf545e8323f7df2634d2561707a1789058154.jpg

Four fishermen were injured in an attack allegedly by extortionists in Kalapara.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় সাগরে জাল ফেলতে দাবীকৃত ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছধরা ট্রলারে হামলা চালিয়ে ৪ জেলেকে আহত করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধুলাসার ইউনিয়ন সংলগ্ন বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। 

আহত জেলে মো. জাহাঙ্গীর (২৭), মো. মনির (২৩), ওমর ফারুক (৪৫) ও মস্তফা (৪২) কে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সবার বাড়ি ধুলাসার ও ডালবুগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

আহত জেলেরা জানায়, গত কয়েকদিন ধরে সাগরে জাল ফেলতে গেলে জেলে ওমর ফারুকের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন শাহআলম। ওমর ফারুক চাঁদা না দিয়ে সকালে ৪ জেলে সহ তার ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে জাল ফেলেন। পরে শাহআলম চৌকিদারের ছেলে ইলিয়াস একটি ট্রলার নিয়ে তাদের কাছে গিয়ে দাবিকৃত ১ লাখ টাকা চায়। এসময় টাকা না দেয়ায় ইলিয়াস সাগর থেকে তাদের জাল নিয়ে চলে আসে। পরে শাহআলম, তার ছেলে ইলিয়াস ও রিয়াজ সহ ২০ থেকে ২৫ জন সাগরে গিয়ে ওমর ফারুক সহ তার ট্রলারে থাকা ৪ জেলের উপর অতর্কিত হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে।

এব্যাপারে শাহআলম চৌকিদার বলেন, জাল ফেলা নিয়ে তার ছেলের সাথে কথা কাটা কাটির এক পর্যায়ে হাতাহাতি হয়েছে। কিন্তু চাঁদার চাওয়ার কোন ঘটনা ঘটেনি। চাঁদার ঘটনাটি সম্পূর্ন বানোয়াট।

মহিপুর থানার ওসি শামীম হাওলাদার বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে। - গোফরান পলাশ