News update
  • Monira Sharmin’s MP candidacy cancelled, 49 other women valid     |     
  • No scope for money launderers to return to bank boards: BB     |     
  • Six closed jute mills to reopen under pvt management in 6 months     |     
  • Uncertainty over possible US-Iran talks as Trump extends ceasefire     |     
  • Bangladesh eyes broader bilateral engagements with African nations     |     

তেলের চাপ কমানোর জন্য চালু হচ্ছে ‘ফুয়েল পাস’, আবেদন করবেন যেভাবে

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2026-04-07, 1:45pm

5rtretewrewrw-cbe648178246cf90532bd128751ef0cc1775547952.jpg




জ্বালানি তেলের বাড়তি চাপ কমাতে এবং ফিলিং স্টেশনে শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশে ‘ফুয়েল পাস’ কার্যক্রম চালু হচ্ছে। ইতোমধ্যে ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা সহ কয়েকটি জেলায় স্থানীয় প্রশাসনের মাধ্যমে এই কার্ড বিতরণ করা শুরু হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ দেশের বিভিন্ন জেলায় এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিগগিরই রাজধানী ঢাকায়ও পরীক্ষামূলকভাবে ফুয়েল পাস চালুর উদ্যোগ নিচ্ছে। প্রথম পর্যায়ে মোটরসাইকেল চালকরা এই কার্ডের জন্য আবেদন করতে পারবে। এর মাধ্যমে কার্ডধারীরা কত তেল উত্তোলন করেছেন, সেটির হিসাব রাখা সম্ভব হবে।

ফুয়েল পাসের জন্য সরকার ইতোমধ্যে একটি ওয়েবসাইট চালু করেছে। আবেদনকারীদের চার ধাপে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। প্রথমে fuelpass.gov.bd ওয়েবসাইটে গিয়ে বিআরটিএর রেজিস্ট্রিশনকৃত গাড়ি ও মালিকের তথ্য দিতে হবে। যাচাই-বাছাইয়ের পর ফোনে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) আসবে। এটিকে সাবমিট করে অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য পূরণ করতে হবে।

আবেদনকারীর কাছে থাকতে হবে: জাতীয় পরিচয়পত্র (NID), গাড়ির ব্লু-বুক, ড্রাইভিং লাইসেন্স, সচল ফোন নম্বর ও পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

ফুয়েল পাস কার্যক্রমের মাধ্যমে দেশের জ্বালানি তেলের সুষ্ঠু বিতরণ ও শৃঙ্খলা নিশ্চিত করা হবে।