News update
  • PM Tarique, Modi Are People’s Persons, Says Trivedi     |     
  • Dhaka ranks 15th among world's most polluted cities     |     
  • Food prices edged up in July amid heatwaves, costlier energy     |     
  • Mother, daughter brutally tortured in Kalapara     |     
  • Save Rivers, Save the People; Save Bangladesh     |     

যেভাবে আগামী ম্যাচেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে যেতে পারে আর্জেন্টিনা

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-06-20, 3:53pm

f3a12e2ae76d7d2fc91b2db19fee209dd8f83bbf6573fe28-01d27a59912edd9e2bb658eec76f5d041781949219.jpg




আলজেরিয়ার বিপক্ষে শুভ সূচনার পর এবার আর্জেন্টিনার এগিয়ে যাওয়ার পালা। আগামী সোমবার (২২ জুন) গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এই ম্যাচে আর্জেন্টিনার সামনে সুযোগ থাকবে গ্রুপ জে'র শীর্ষস্থান নিশ্চিত করে নকআউট রাউন্ডে কোয়ালিফাই করার। তবে সে জন্য নির্দিষ্ট কিছু সমীকরণ মিলতে হবে.

আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ৩-০ ব্যবধানের বড় জয় লিওনেল স্ক্যালোনির দলের কোয়ালিফিকেশনের পথে বড় একটি পদক্ষেপ ছিল। দ্বিতীয় ম্যাচে ইউরোপীয় দলের বিপক্ষেই গ্রুপের প্রথম স্থানও নিশ্চিত করার সুযোগ থাকছে। এই ক্ষেত্রে অন্য ম্যাচগুলোর ফলের ওপরও নজর রাখতে হবে মেসিদের।

জে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করতে আর্জেন্টিনাকে আগামী ম্যাচে অবশ্যই অস্ট্রিয়াকে হারাতে হবে এবং একই সঙ্গে আশা করতে হবে জর্ডান যেন আলজেরিয়াকে হারাতে না পারে। এই পরিস্থিতিতে স্কালোনির দল ৬ পয়েন্টে পৌঁছে যাবে এবং শেষ ম্যাচের আগেই তাদের অবস্থান প্রায় নিশ্চিত হয়ে যাবে।

অস্ট্রিয়া যদিও প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে এবং আলজেরিয়া যদি জর্ডানকে হারিয়েও দেয়, তারপরও ইউরোপীয় দলটির গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে,  তবুও টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী কিছু ক্ষেত্রে সমীকরণ আর্জেন্টিনার পক্ষেই যায়।

কারণ, দুই দলের পয়েন্ট সমান হলে এখন আর গোল পার্থক্য নয়, বরং হেড-টু-হেড ফলাফলকে অগ্রাধিকার দেওয়া হবে। তাই আর্জেন্টিনা যদি অস্ট্রিয়াকে হারায়, তাহলে জর্ডানের বিপক্ষে শেষ ম্যাচে মেসিরা হেরে গেলেও তারা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে অনেক ক্ষেত্রে এগিয়ে থাকবে।

একইভাবে আলজেরিয়ার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। তারা যদি আর্জেন্টিনার সমান পয়েন্ট অর্জন করে, তবুও হেড-টু-হেডে এগিয়ে থাকায় আকাশি-সাদারাই গ্রুপ চ্যাম্পিয়ন হবে। হেড টু হেডে কেউ এগিয়ে না থাকলে তখন বিবেচনায় আসবে গোল পার্থক্য, গোল সংখ্যা, ফেয়ার প্লে এবং ফিফা র‍্যাঙ্কিং।

যেহেতু জর্ডানকে তাত্ত্বিকভাবে গ্রুপের সবচেয়ে দুর্বল প্রতিপক্ষ হিসেবে ধরা হচ্ছে, তাই সব মিলিয়ে আর্জেন্টিনার গ্রুপের শীর্ষে থেকে শেষ ষোলোতে যাওয়ার সম্ভাবনা খুবই উজ্জ্বল।