News update
  • PM Launches National Startup Platform for Entrepreneurs     |     
  • HSC Examinees Block Roads, Demand Exam Suspension     |     
  • France, Spain set for blockbuster World Cup semifinal      |     
  • Oil prices jump as fighting flares in the Middle East; Asian shares mixed     |     
  • Trump notifies Congress: US is at renewed war with Iran     |     

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-07-14, 1:01pm

eicessi-13c69164881bf831f0c9b362be18c8471784012472.jpg




দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করার অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন তারা।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টা থেকে রাজধানীর সায়েন্সল্যাব মোড় ও উত্তরাসহ কয়েকটি জায়গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পরীক্ষার্থীরা। এর ফলে ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

এ সময় শিক্ষার্থীরা টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও দেশের বিভিন্ন এলাকায় চলমান বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা না নেওয়াসহ তিন দফা দাবি ঘোষণা করেছেন। সাইন্সল্যাব এলাকায় বিক্ষোভ কর্মসূচি থেকে তারা দুর্যোগের প্রাদুর্ভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত এবং বৈরী আবহাওয়ার কারণে যেসব পরীক্ষার্থী ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করাসহ আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি জানান।

জানা গেছে, আজ রাজধানী ঢাকার শাহবাগ, সায়েন্সল্যাব ও উত্তরা ছাড়াও মিরপুরেও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন সাধারণ পরীক্ষার্থীরা। একই সঙ্গে ঢাকার বাইরে রাজশাহী, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনেও সড়ক অবরোধ ও বিক্ষোভের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। তবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকার এই দুটি মূল পয়েন্ট ছাড়া অন্য কোথাও বড় ধরনের সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি।