News update
  • Bangladesh, US sign strategic civil nuclear cooperation agreement     |     
  • Bangladesh Unveils Five-Year Plan to Tackle Pollution     |     
  • Potential For Stronger Saudi Investment Considerable: Ambassador     |     
  • Padma Barrage To Restore River Ecosystem In SW Bangladesh      |     
  • The Urge To Contain Super AI, Today’s Frankenstein     |     

কলাপাড়ায় পরিবারের সবাইকে অচেতন করে স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা লুট

অপরাধ 2026-08-09, 10:50pm

family-robbed-of-gold-ornaments-in-kalapara-on-saturday-night-ffd1eda894e588260004c252b59bbebc1786294224.jpg

Family robbed of gold ornaments in Kalapara on Saturday night



কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় চেতনানাশক ঔষধ স্প্রে করে পরিবারের সবাইকে অচেতন করে নগদ দুই লক্ষ টাকা, তিন লক্ষ টাকার স্বর্ণালংকার এবং তিনটি অ্যান্ড্রয়েড  মোবাইল সেটসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত।

শনিবার গভীর রাতে উপজেলার  নীলগঞ্জ ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের  আলম খানর  বাড়িতে  এ ঘটনা  ঘটে। স্বজনেরা  ভুক্তভোগী মো: আলম খান (৫১),আয়শা বিবি(৭৫),মাছুমা বেগম (৪৫),মো. রাসেল, (৩০) হাফসা বেগম (২৫) কে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছেন। বর্তমানে তিনজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও এখন পর্যন্ত জ্ঞান ফেরেনি আয়শা বিবি ও মাছুমা বেগমের। 

ভুক্তভোগী আলম খান জানান, তিনি ধান কেনা বেঁচা ব্যবসা করেন। প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে সবাই  ঘুমিয়ে পড়েন। সকালে অনেক বেলা পর্যন্ত কারও ঘুম ভাঙছিল না। এক পর্যায়ে বাড়ির  অন্য সদস্যরা ডাকাডাকি করে রুমের দরজা ভাঙার চেষ্টা করেন। শব্দ পেয়ে জেগে উঠেন। কিন্তু শারীরিকভাবে প্রচন্ড দুর্বল অনুভব করেন। ঘরের ভেতর আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখেন। 

ভুক্তভোগী আলম খানের ছোট ভাই বজলু খান বলেন, সকালে আমরা চুরির খবর পেয়ে বড় ভাইয়ের বাসায় যাই। সেখানে গিয়ে দেখি সবাই অজ্ঞান হয়ে পড়ে আছে। বাড়ির আলমারি ভাঙ্গা ও জিনিসপত্র এলোমেলো ভাবে পড়ে আছে।  পরবর্তীতে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করি। 

কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এবিষয়ে এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। - গোফরান পলাশ