News update
  • Bangladesh Scales Up Disaster Preparedness Amid Rising Risks     |     
  • Tarique Calls for Deeper Cooperation in Bay of Bengal     |     
  • Dhaka Third Most Polluted City in World on Saturday     |     
  • G7 countries to release 100 million barrels of oil and diesel as fuel prices surge     |     
  • PM Tarique Rahman Joins Bay of Bengal Conversation     |     

আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদ জামায়াত আমিরের

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2026-10-03, 8:31am

dr-b74aed59cc411661f1f0c9d9e0ff75e81790994666.jpg




জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার (২ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ প্রতিবাদ জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন। সাজানো মামলা প্রত্যাহার করুন। তিনি কাউকে শারীরিকভাবে নাজেহাল করেননি। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

জামায়াত আমির বলেন, বিমানবন্দরে অনিয়ম ও অব্যবস্থাপনা ছিল বলেই এ ঘটনার পরিপ্রেক্ষিতে দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি কেবল যাত্রী হয়রানি, প্রবাস থেকে ফেরত বাংলাদেশিদের প্রতি উপেক্ষা ও তাদের সঙ্গে অন্যায় আচরণের প্রতিবাদ করেছেন। তার ভাষা কি ছিল সেটা দেখেন। কিন্তু তিনি যে বিষয়ে প্রতিবাদ করেছেন, তার ভুক্তভোগী সাক্ষী বিমানবন্দরের উপস্থিত যাত্রীরা।

সরকারের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, বিমানবন্দরের অনিয়ম, যাত্রী হয়রানি ও অসঙ্গতিকে চাপা দেওয়ার উদ্দেশ্যে এ হয়রানিমূলক গ্রেপ্তার করে থাকলে, অশনি সংকেত! ভুক্তভোগী জনগণ এটা কোনো অবস্থাতেই মেনে নেবেন না।

সরকারি কাজে বাধা ও মারধরের মামলায় শুক্রবার রাজধানীতে ক্যান্টনমেন্টের নিজ বাসা থেকে জামায়াতনেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ।