News update
  • Enforced Disappearances, Extrajudicial Killings ‘Almost Nil’: Minister      |     
  • PM accords reception to winners of international Quran competition     |     
  • 300,000 displaced people in Gaza seek safe shelter: UNDP     |     
  • Climate change made deadly Nepal glacier and rock collapse more likely     |     
  • Building damaged in Israeli strikes collapses in Gaza, killing 21     |     

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত 

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-06-26, 11:36am

udfo9ew9r09erw-db49cd11a3d9102c0bf7d7a6c10e29df1719380211.jpg




লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার (২৬ জুন) ভোরে উপজেলার লোহাকুচি সীমান্তের ৯১৯ নম্বর সীমানা পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম উপজেলার লোহাকুচি সীমান্ত এলাকার মৃত মঈনউদ্দীনের ছেলে।

বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গভীর রাতে ৪ থেকে ৫ জন বাংলাদেশি লোহাকুচি সীমান্তের ৯১৯ নম্বর সীমানা পিলার দিয়ে ভারতের ভেতরে প্রবেশ করেন। এ সময় ভারতের কোচবিহার জেলার সিতাই থানার ৭৮ বিএসএফের ওয়েষ্ট চামটা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান নুরুল ইসলাম (৬০)। পরে অন্য সঙ্গীরা রাতের অন্ধকারে তার মরদেহ নিয়ে আসেন। খবর পেয়ে উপজেলার গোড়ল এলাকার তদন্ত কেন্দ্রের পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালমনিরহাট ১৫ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মোফাজ্জল হোসেন আকন্দ।

তিনি বলেন, ‘এ বিষয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।’ আরটিভি