News update
  • PM Orders Comprehensive Earthquake Preparedness Measures     |     
  • Cyclone Murasu to cross Andhra Pradesh coast tonight     |     
  • Wage Board to set RMG workers’ minimum wage soon: Salahuddin     |     
  • Garment workers continue demonstrations in Gazipur, BGB deployed     |     
  • Dhaka ranks 4th in global list of cities with worst air quality     |     

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সাথে সাইফুল হক এর সৌজন্য সাক্ষাৎ

রাজনীতি 2026-09-18, 12:52am

biplabi-workers-party-gs-saiful-huq-made-a-courtesy-call-on-president-fakhrul-islam-alamgir-at-bangabhaban-on-thursday-17-sept-2026-082962b7739c15ef4bd16933f4dbee271789671121.jpeg

Biplabi Workers Party GS Saiful Huq made a courtesy call on President Fakhrul Islam Alamgir at Bangabhaban on Thursday 17 Sept 2026.



আজ দুপুরে বংগভবনে রাষ্ট্রপতি  মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এই সময় তার সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী উপস্থিত ছিলেন। 

সৌজন্য সাক্ষাৎকালে সাইফুল হক  জাতীয় সংসদে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত হয়ে দেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে  মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান এবং বলেন  রাষ্ট্রপতি হিসাবে তাকে নির্বাচন ও তার এই দায়িত্ব গ্রহন দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আশা প্রকাশ করেন যে, রাষ্ট্রের প্রধান অভিবাবক হিসাবে  প্রগতিশীল, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও বহুত্ববাদী ধারায় দেশকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে তিনি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ রাষ্ট্রপতির সুস্বাস্থ্য  কামনা করেন। 

রাষ্ট্রপতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং শ্রদ্ধার সাথে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও দেশের গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা কর্মীসহ দেশের জনগণের  সাহসী ভূমিকার কথা স্মরণ করেন। - প্রেস বিজ্ঞপ্তি