News update
  • Rules on online export to global marketplaces eased     |     
  • PM reviews progress of measures to ease Dhaka traffic congestion     |     
  • Trump celebrates birthday with Iran deal, White House UFC fight     |     
  • Trump announces Iran deal, ends Hormuz blockade     |     
  • BAB welcomes reform-driven Budget FY2026–27; pledges full support     |     

‘ব্যাচেলর পয়েন্ট’-এ এবার স্পর্শিয়া

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-11-21, 8:39am

50b56fe5123145dae9af11952d45920859c444eb5f9709f7-5bdca9bf9f0bac2aaddb9b162494e4d31763692754.jpg




দীর্ঘ ৪ মাসের বিরতি ভেঙে আবারও পর্দায় ফিরলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। হালের আলোচিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ দিয়ে ফিরেছেন তিনি।

দর্শকদের বড় চমক দিতেই এমন সিদ্ধান্ত স্পর্শিয়ার। এ ধারাবাহিকে যুক্ত হয়ে তাই উচ্ছ্বসিত অভিনেত্রী। জনপ্রিয় এ ধারাবাহিকের সিজন ফাইভের পর্বগুলোতে দেখা যাবে তাকে।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে স্পর্শিয়া বলেন, গত কোরবানির ঈদের পর ইচ্ছা করেই নিজেকে পর্দায় অফ রেখেছি। আমি চাচ্ছিলাম পর্দায় আমাকে কয়েকমাস দেখা না যাক। ব্যাচেলর পয়েন্টে কাজের জন্যই আমি বিরতি নিয়েছিলাম।

স্পর্শিয়া আরও বলেন,

কাজটি নিয়ে বেশি কিছু বলবো না। আগে সিরিয়াস ও ডার্ক চরিত্রে কাজ করেছি। এবার চেষ্টা করেছি ফান-কমেডি কিছু করার জন্য। সিজন ফাইভে নেক্সট পর্বগুলো দেখলে দর্শক তা বুঝতে পারবেন। দর্শক কীভাবে নাটকটি গ্রহণ করেন সেটিই দেখার অপেক্ষায় আছি।

নির্মাতা কাজল আরেফিন অমির সঙ্গে স্পর্শিয়ার এটি প্রথম কাজ। বেশি দর্শকের সাথে যুক্ত হতে ও বড় প্রজেক্টে কাজ করার জন্যই ‘ব্যাচেলর পয়েন্ট’-এ কাজ করতে রাজি হন অভিনেত্রী। সম্প্রতি ব্যাচেলর পয়েন্ট-এর নতুন সিজনের পর্বগুলো প্রকাশ হওয়ার পর তা সাড়া ফেলেছে দর্শকমহলে।