News update
  • Two parties join hands to create unrest in country: PM     |     
  • PM Urges People of All Faiths to Build Desired Bangladesh     |     
  • Bangladesh Moves to Tap Vast Potential of Blue Economy     |     
  • Five-Day Holiday Rush: Crowds Swamp Dhaka Bus Terminals     |     
  • Dhaka Ranks Seventh Among 126 Cities on Tuesday     |     

ইরানে সরকার উৎখাতে আমি ও ট্রাম্প অঙ্গীকারবদ্ধ : নেতানিয়াহু

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2026-10-20, 10:51pm

netaaniyyaahu-24aed8d98350369f4da05b1c3cc8c1f41792515102.jpg




ইরানের বর্তমান শাসনব্যবস্থা বা সরকারকে ক্ষমতাচ্যুত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নতুন পরিকল্পনা ও প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর আল জাজিরার।

এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, আমরা ইরানি সরকারের উচ্ছেদ সম্পূর্ণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে বহুবার আলোচনা করেছি, গত রোববারও এ বিষয়ে কথা হয়েছে।

এরমধ্যেই সোমবার (১৯ অক্টোবর) ইসরায়েলে হঠাৎ সফরে আসেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সফরের অংশ হিসেবে তিনি নেতানিয়াহুর সঙ্গে ইরান ইস্যুতে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর মুখপাত্র ডোরন স্পিলম্যান বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন, দক্ষিণাঞ্চলীয় নেগেভ মরুভূমির ‘উভদা বিমান ঘাঁটিতে’ এই রুদ্ধদ্বার বৈঠকটি অনুষ্ঠিত হয়।

স্পিলম্যান জানান, নেতানিয়াহু ও হেগসেথ মধ্যপ্রাচ্যের বর্তমান ‘আঞ্চলিক হুমকিগুলো’ এবং আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক উভয় দিক থেকে সেসব হুমকি মোকাবিলায় মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল অংশীদারিত্ব বজায় রাখা নিয়ে আলোচনা করেছেন।

তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর এই অঘোষিত সফর বা আলোচনার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।