
ইরান ঘিরে তৃতীয় নৌবহর মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরইমধ্যে, মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে বিমানবাহী রণতরী ইউএসএস থিওডর রুজভেল্ট ও বেশ কয়েকটি যুদ্ধজাহাজ।
দ্য নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বহরে রয়েছে মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক অ্যামফিবিয়াস শিপ ইউএসএস মাকিন আইল্যান্ড ও স্থল অভিযানে পারদর্শী দুই হাজার মেরিন। বহরে থাকা নাবিকদের মিলিয়ে নতুন করে ইরানের চারপাশে ১০ হাজার নৌসেনা মোতায়েন হতে যাচ্ছে।
বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের দুই বিমানবাহী রণতরীর বহর। একটি ইউএসএস জর্জ ডব্লিউ বুশ, অপরটি ইউএসএস জর্জ ওয়াশিংটন।