News update
  • Clean energy transition needs land; can it help restore it too?     |     
  • Ruhul Kabir Rizvi Named BNP Acting Secretary General     |     
  • Over 770 US Service Members Killed or Injured in Iran War     |     
  • Mirza Fakhrul Elected Bangladesh’s 23rd President     |     
  • Fakhrul Dreams of a Happy, Prosperous Bangladesh     |     

জাপান সাগরে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2026-08-21, 6:41am

img_20260821_063842-64d00c23c6fdc23929542462910719781787272882.jpg




জাপান সাগরের দিকে একযোগে প্রায় ১০টি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ের উপকূলীয় এলাকা থেকে বৃহস্পতিবার (২০ আগস্ট) এসব ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। দক্ষিণ কোরিয়ার সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফের (জেসিএস) বরাতে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদ সংস্থা নিউজ ওয়ান।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলোর মোট পাল্লা ও উড্ডয়ন সংক্রান্ত বিস্তারিত তথ্য গভীরভাবে বিশ্লেষণ করা হচ্ছে। এ ছাড়া উত্তর কোরিয়া থেকে নতুন করে কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হয় কি না, সে বিষয়ে সর্বোচ্চ নজরদারি ও সতর্কতা বজায় রাখা হচ্ছে।

দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপান যৌথভাবে উত্তর কোরিয়ার এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সম্পর্কিত তথ্য নিজেদের মধ্যে আদান-প্রদান করছে। পিয়ংইয়ং এর আগে সর্বশেষ ১২ আগস্ট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ও সিউলের যৌথ ‘উলচি ফ্রিডম শিল্ড’ সামরিক মহড়ার পরিসর এবং সময়সীমা কমিয়ে ২১ আগস্ট পর্যন্ত নির্ধারণের নির্দেশ দিয়েছিলেন। ট্রাম্পের ওই পরামর্শ ও সিদ্ধান্তের পরদিনই পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে কঠোর অবস্থান জানানো হয়।

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার দিন বা পরিধি কমানোর সিদ্ধান্তকে পিয়ংইয়ং কোনো গুরুত্ব দিচ্ছে না। মহড়ার সময়সূচিতে পরিবর্তন আনা হলেও এর মূল আগ্রাসী ও উসকানিমূলক চরিত্রের কোনো পরিবর্তন হয় না বলেও মন্তব্য করেন তিনি।