News update
  • Spain Beat France to Reach World Cup Final     |     
  • Ismail Elfath, referee for England-Argentina semifinal     |     
  • BSEC approves liquidation of Vanguard AML BD Finance Mutual Fund One     |     
  • 200 economists for urgent action to tackle AI's impact on jobs, economy     |     
  • PM Launches National Startup Platform for Entrepreneurs     |     

ইরানের উপকূলীয় সামরিক স্থাপনায় নতুন হামলা যুক্তরাষ্ট্রের

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2026-07-16, 1:49am

6111504efb8680fe0f51356c97b3527d3dac7234d113aa65-e1c95f19538f1cad566f5b5138305cfc1784144980.jpg




ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এবার লক্ষ্যবস্তু করা হয়েছে উপকূলীয় অঞ্চলের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র মজুদের মতো সামরিক স্থাপনা। এমনটাই জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। খবর আনাদোলু এজেন্সির।

হরমুজ প্রণালি ঘিরে প্রায় এক সপ্তাহ ধরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে তীব্র লড়াই চলছে। প্রতিদিন ঘটছে পাল্টাপাল্টি হামলার ঘটনা। এতে ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি হতাহতের সংখ্যাও বাড়ছে।

মার্কিন হামলাগুলো মূলত হরমুজ প্রণালীর নিকটবর্তী দক্ষিণ ইরানকে লক্ষ্য করে চালানো হয়েছে। অন্যদিকে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি থাকা দেশগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে। পাশাপাশি হরমুজ প্রণালিতে চলাচলের নির্দেশনা না মানা জাহাজগুলোর ওপরও হামলা চালানো হচ্ছে।

আজ বুধবার (১৫ জুলাই) এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের গ্রেটার টুনব দ্বীপে উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্রুজ ক্ষেপণাস্ত্র-সংক্রান্ত স্থাপনাগুলো লক্ষ্য করে নতুন দফায় হামলা চালিয়েছে। ওয়াশিংটনের দাবি, এই অভিযানের উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ইরানের সক্ষমতা আরও দুর্বল করা।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানায়, হামলাটি স্থানীয় সকাল ৬টা থেকে শুরু হয়ে প্রায় ৯০ মিনিট ধরে চলে এবং সকাল ৭টা ৩০ মিনিটে শেষ হয়।

 সেন্টকমের বিবৃতিতে বলা হয়, অভিযানের সময় নির্ভুল অস্ত্র ব্যবহার করে গ্রেটার টুনব দ্বীপে অবস্থিত উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা, ক্রুজ ক্ষেপণাস্ত্রের সংরক্ষণাগার এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে আঘাত হানা হয়।

যুক্তরাষ্ট্রের দাবি, এসব হামলার ফলে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালানোর ইরানের সক্ষমতা আরও কমে গেছে। তবে এ হামলার বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করা হয়নি।