News update
  • Anne Carson Wins 2026 Nobel Prize in Literature     |     
  • Workers Helping Feed the World but Starved of Dignity     |     
  • They feed the world, but food workers are Earth’s most exploited     |     
  • Groundwater In India’s Nashik Tests 1,000 Times Over Toxic Chromium Limits Ahead Of Kumbh Mela     |     
  • New Ganges water treaty ahead of deadline, hopes Minister Anee     |     

কলাপাড়ায় বিএনপি'র সাধারন সম্পাদকের পদ স্থগিত

রাজনীতি 2026-10-08, 4:55pm

two-kuakata-bnp-leaders-1ba4703c5fa65741d22d01a8ce3d7f8a1791456923.jpg

Two Kuakata BNP leaders



পটুয়াখালী: পটুয়াখালীর  কলাপাড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু ও কুয়াকাটা পৌর বিএনপি'র সাধারন সম্পাদক মো. মতিউর রহমান মতি এর সাধারণ সম্পাদক পদ স্থগিত করা হয়েছে। বুধবার সন্ধ্যায় পটুয়াখালী জেলা বিএনপি'র সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি ও সাধারন সম্পাদক অ্যাডভোকে মো. মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে তার পদ স্থগিত করা হয়।

ওই নোটিশে বলা হয়,দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থী  কর্মকান্ডের অভিযোগের প্রেক্ষিতে দুজনারই সাধারণ সম্পাদকের পথ স্থগিত করা হলো। দলের ভাবমূর্তি রক্ষা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

এর আগে গত ২২ সেপ্টেম্বর মানিব্যাগ চুরির অপবাদে জিসান (১২) নামের এক শিশু ও তার মা নাজমা বেগম (৩৫) কে  নির্যাতনের অভিযোগ উঠে উপজেলা বিএনপি'র সাধারন সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুর বিরুদ্ধে। এঘটনায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনি মিডিয়ায় সংবাদ প্রকাশ হয় এবং মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এছাড়া কুয়াকাটা বিএনপি'র সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদার আদালতে নিষেধাজ্ঞা বহাল থাকা জমি সংক্রান্ত বিরোধীয় এক পক্ষকে কাগজপত্র, সাক্ষী ও প্রমানাদিসহ কুয়াকাটা পৌর বিএনপি'র কার্যালয়ে হাজির হওয়ার জন্য লিখিত নোটিশ  প্রদান করেন। ওই নোটিশে উল্লেখ করা হয়, ওই পক্ষ নির্ধারিত সময় উপস্থিত না হলে তাদের অনুপস্থিতিতেই ওই জমির বিষয়ে সিদ্ধান্ত নেবেন তিনি। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রিন্ট মিডিয়ায় বেশ ভাইরাল হলে জেলা বিএনপি তাকে শোকজ করে এবং পরে তার পদ স্থগিত করে ।

পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে তাদের পদ স্থগিত করা হয়েছে। তারা দলীয় কোন প্রোগ্রামে অংশগ্রহন করতে পারবেনা। - গোফরান পলাশ