News update
  • PM Tarique May Visit India Next Week, Modi Meeting Likely     |     
  • Migrant deaths climb sharply in 2026, new UN data shows     |     
  • Rainfall on the coast due to the effect of a low pressure     |     
  • Planting Krishna chura and Sonalu plants on roads to enhance Kuakata’s beauty     |     
  • Rizvi Named Acting BNP Secretary General After Fakhrul Resigns     |     

'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী

রাজনীতি 2026-08-14, 11:40pm

mp-mosharraf-hossain-7dede96b602ab8a901f71bec8e5c353e1786729206.jpg

MP Mosharraf Hossain.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া, মহিপুর, কুয়াকাটা, রাঙ্গাবালী উপকূলের টেকসই  উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী। আর 

এ দাবী নিয়ে এখন সরগরম সোশ্যাল মিডিয়া থেকে চায়ের ষ্টল। মন্ত্রী পরিষদের সম্প্রসারন ও রদবদলে এ দাবী তৃনমূল জনপদের লাখো মানুষের। উপকূলের  প্রান্তিক কৃষক, জেলে সহ নানান শ্রেনী পেশার মানুষ অর্ধ লক্ষ ভোটের ব্যবধানে স্বাধীনতার পর প্রথমবারের মত ধানের শীষ প্রতীকে এ আসন থেকে তাঁকে বিজয়ী করেছে বিএনপি সরকারের মন্ত্রী হিসেবে পেতে। 

জানা যায়, উপকূলের মানুষের স্বপ্ন তিঁনি মন্ত্রী হয়ে নতুন করে বিপন্ন বেড়িবাঁধ টেকসই নির্মাণ, ভাঙ্গা টু কুয়াকাটা সিক্স লেন সড়ক সহ রেল লাইন নির্মাণ এবং একাধিক ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র  ও পায়রা সমুদ্র  বন্দর সচল করে তুলবেন। এছাড়া একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয়-সূর্যাস্ত দর্শনে প্রসিদ্ধ স্থান খ্যাত পর্যটন নগরী সাগর কন্যা কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলে বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে উপকূলের পিছিয়ে পড়া মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন ও  অর্থনীতির চাকা ঘোরাবেন। 

কুয়াকাটার গঙ্গামতির জেলে আলী মাঝি বলেন, '  প্রধানমন্ত্রীর কাছে আমাদের সাগরপাড়ের মানুষের দাবী, এবিএম মোশাররফ এমপিকে মন্ত্রী হিসেবে চাই।'

নতুন পাড়া গ্রামের কৃষক ইদ্রিস গাজী বলেন, 'স্বাধীনতার পর এই আসন থেকে প্রথমবারের মতো অর্ধ লক্ষ ভোটের ব্যবধানে আমরা মোশাররফ হোসেন এমপিকে বিজয়ী করেছি, আমাদের বিশ্বাস প্রধানমন্ত্রী আমাদের স্বপ্ন পূরণ করবেন।'

কলাপাড়া উপজেলা বিএনপি'র যুব বিষয়ক সম্পাদক, তরুণ ব্যবসায়ী আবুল হাসনাত রিমন সিকদার বলেন, ' আমরা তরুণ প্রজন্ম দক্ষিণাঞ্চলের টেকসই উন্নয়ন ও অগ্রযাত্রায় মোশাররফ হোসেনকে মন্ত্রী হিসেবে চাই।'

কলাপাড়া পৌর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. কাজল তালুকদার বলেন, 'পায়রা সমুদ্র বন্দরকে পূর্ণাঙ্গ রূপে চালু, ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত সিক্স লেন সড়ক ও রেললাইন নির্মাণে কলাপাড়া-রাঙ্গাবালী বাসির দাবি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী হিসেবে পাওয়া।'

কলাপাড়া চৌকি আদালতের আইনজীবী সমিতির সভাপতি ও উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন বলেন, 'দক্ষিণ বাংলার গর্ব, বরিশাল বিভাগের উন্নয়নের রূপকার এবিএম মোশাররফ হোসেন। যিঁনি বিগত আওয়ামী দু:শাসনের আমলে ইলেকট্রনিক মিডিয়ার টকশোতে ফ্যাসিস্ট বিরোধী বক্তব্য রেখে বিএনপি'র নেতা কর্মীদের উজ্জীবিত করে রেখেছেন, আমরা তাঁকে মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে দেখতে চাই।'

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা এবিএম মোশাররফ হোসেন জাতীয়তাবাদী ছাত্রদল কবি জসীমউদ্দীন হল শাখার সাবেক আহ্বায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সাবেক সভাপতি, কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক ও প্রথম যুগ্ম আহবায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য সহ বিএনপি'র কেন্দ্রীয় সংসদের স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক ছিলেন। বর্তমানে তিঁনি বিএনপি'র কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এর দায়িত্ব পালন করছেন। - গোফরান পলাশ