News update
  • BIP calls for shift to public transport to ensure energy security     |     
  • Commercial flights resume at Tehran airport after two months     |     
  • 11 more children die of measles, similar symptoms in 24 hrs: DGHS     |     
  • 1,000 runners join ‘Beautiful BD Run Season-2’ at Hathirjheel     |     
  • Revenue Collection Faces Tk98,000 Crore Shortfall     |     

ন্যাশনাল ব্যাংকে বাবার পর ফিরলেন ছেলে

গ্রীণওয়াচ ডেস্ক ব্যাঙ্কিং 2026-04-06, 7:07am

ertrtewtwet-2326a0172a7dd561eb5f0405d9db3ed71775437649.jpg

আব্দুল আউয়াল মিন্টু ও তাবিথ আউয়াল। ফাইল ছবি



আব্দুল আউয়াল মিন্টু ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান পদ ছাড়ার পর ফের পরিচালক হয়ে এলেন সন্তান তাবিথ আউয়াল। সবশেষ ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ন্যাশনাল ব্যাংকের পরিচালক ছিলেন তিনি। সে হিসেবে দুই যুগ পর রোববার (৫ এপ্রিল) অনুষ্ঠিত ন্যাশনাল ব্যাংকের পরিচালক পর্ষদ সভায় যোগ দেন। এর আগে ৩১ মার্চ তার পরিচালক পদে অনাপত্তি দেয় বাংলাদেশ ব্যাংক।

ব্যাংক সূত্রে জানা যায়, একই দিনে ন্যাশনাল ব্যাংকে পরিচালক হিসেবে যোগ দেন পোশাক খাতের উদ্যোক্তা নাজনীন আহমেদও।

আওয়ামী সরকারের সময় এস আলম গ্রুপের হাতে চলে যায় ন্যাশনাল ব্যাংকের কর্তৃত্ব। প্রায় ২১ বছর পর ২০২৪ এর জুলাই অভ্যুত্থানের পর ন্যাশনাল ব্যাংক ফিরে পান পুরানো উদ্যোক্তা ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টু। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে আবদুল আউয়াল মিন্টু বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। দায়িত্ব পান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রীর।

মন্ত্রী হওয়ার পর যে কোনো লাভজনক প্রতিষ্ঠান থেকে সড়ে দাঁড়ানোর বাধ্যবাধকতা থাকায় ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ান আবদুল আউয়াল মিন্টু। গত ২ মার্চ স্থলাভিষিক্ত হন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক অধ্যাপক মেলিতা মেহজাবিন।

১৯৯৫ সাল থেকে ১৯৯৮ সালের ডিসেম্বর পর্যন্ত চেয়ারম্যান ছিলেন আবদুল আউয়াল মিন্টু। পরবর্তীতে উত্তরাধিকারী হিসেবে তার ছেলে ব্যবসায়ী তাবিথ আউয়াল ন্যাশনাল ব্যাংকের পরিচালকের দায়িত্বে ছিলেন।