News update
  • Revenue Collection Faces Tk98,000 Crore Shortfall     |     
  • Nuclear Risks Test Global Pact at UN Talks Next Week     |     
  • Iran Rejects Direct US Talks as Envoys Head to Islamabad     |     
  • Pricing pollution: Does it work?     |     
  • 13 years of Rana Plaza tragedy: Workers want justice, pay tribute     |     

‘কুর্দিদের মাধ্যমে’ ইরানে বিক্ষোভকারীদের কাছে অস্ত্র পাঠানোর চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র!

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2026-04-06, 7:10am

retewrweerw-04f56a53e3bde184ffe2901fde3deb4e1775437832.jpg




ওয়াশিংটন চলতি বছরের শুরুতে ‘কুর্দিদের মাধ্যমে’ ইরানি বিক্ষোভকারীদের কাছে অস্ত্র পাঠানোর চেষ্টা করেছিল বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের বিক্ষোভকারীদের কাছে অস্ত্র পাঠানোর চেষ্টার কথা জানান ট্রাম্প। কিন্তু সেই অস্ত্র বিক্ষোভকারীদের কাছে পৌঁছায়নি বলে মনে করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমরা তাদের কাছে প্রচুর অস্ত্র পাঠিয়েছি, কুর্দিদের মাধ্যমে পাঠিয়েছি।’ তবে তিনি ঠিক কাদের কথা বলছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। খবর আল জাজিরা’র।

তিনি আরও বলেন, তার ধারণা ‘কুর্দিরা’ অস্ত্রগুলো রেখে দিয়েছে।

এদিকে, আগামী মঙ্গলবার (৭ এপ্রিল) হামলা চালিয়ে ইরানে সব কিছু গুড়িয়ে এক করে দেয়া হবে বলে হুমকি দিয়েছেন ট্রাম্প। রোববার (৫ এপ্রিল) ট্রুথ সোশ্যালের এক পোস্টে এ হুমকি দেন তিনি। তবে এর পরপরই আবার ভিন্ন সুরেও কথা বলেন তিনি।  

সংবাদমাধ্যম বিবিসি জানায়, রোববার হুমকি দিয়ে পোস্ট দেয়ার কিছুক্ষণ পর ট্রাম্প আবার আশা প্রকাশ করেছেন যে, সোমবারের (৬ এপ্রিল) মধ্যে ইরানের সঙ্গে একটি চুক্তি হবে।

মার্কিন প্রেসিডেন্ট ফক্স নিউজকে বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে এবং তিনি বিশ্বাস করেন সোমবারের মধ্যে তেহরানের সঙ্গে একটি চুক্তি সম্ভব।

তবে ইরান বারবার জোর দিয়ে বলেছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করেনি।