News update
  • Religious Freedom, Peace and Harmony Key Govt Goals: Home Minister     |     
  • Dhaka ranks 6th in global air quality index     |     
  • UN, Partners Continue Delivering Aid to Gaza Amid Restrictions     |     
  • El Niño is surging. Months of extreme heat could follow     |     
  • Himalayan Floods Not Just a Water Event, But a Debris Event     |     

পর্দা নামল উল্কাসেমি আয়োজিত ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের "ডেভিয়েশন" পেল এক লাখ টাকা

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2026-09-04, 8:19pm

img_20260904_201908-36059a369654ea0979927d2a92255aec1788531564.jpg




জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক ভিএলএসআই খাতের সবচেয়ে বড় প্রতিযোগিতা "ভিএলএসআইথন ৩.০"। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দল ডেভিয়েশন। প্রথম রানার্স-আপ হয়েছে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল ভলটিক্স, এবং দ্বিতীয় রানার্স-আপ হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল ডেনসিটি ডিমনস।  

৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর উল্কাসেমি ঢাকা ডিজাইন সেন্টারে দেড় মাস ব্যাপি এই আয়োজনের চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এবারের প্রতিযোগিতায় সারা দেশের ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের ১০৬টি দল থেকে অংশ নেয় মোট ২০৬ জন শিক্ষার্থী। বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পের অগ্রদূত ‘উল্কাসেমি’র আয়োজনে, উল্কাসেমি ভিএলএসআই ট্রেনিং ইনস্টিটিউটের (ইউভিটিআই) সঙ্গে যৌথভাবে এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর সহায়তায় অনুষ্ঠিত হয়েছে এবারের  ভিএলএসআইথন ৩.০। 

চ্যাম্পিয়ন হিসেবে ডেভিয়েশন দল পেয়েছে ১ লাখ টাকা পুরস্কার। প্রথম রানার-আপ ভলটিক্স পেয়েছে ৬০ হাজার টাকা এবং দ্বিতীয় রানার-আপ ডেনসিটি ডিমনস পেয়েছে ৪০ হাজার টাকা।

"প্লেস অ্যান্ড রাউট (পিএনআর) ডোমেইনে আয়োজিত এবারের প্রতিযোগিতায় সেমিনার-কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ পর্বের পর তাত্ত্বিক এবং ইডিএ ট্যুলের ওপর পরীক্ষার মাধ্যমে সেরা দশ নির্বাচন করা হয়। এই সেরা দশ দল থেকে কেস সলভিং এবং প্রেজেন্টেশন পর্বের শেষে সেরাদের সেরা তিনটি দল নির্বাচিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবির) উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম, বিশেষ অতিধি হিসেবে উপস্থিত ছিলেন ড. মুঃ নজরুল ইসলাম, সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং উল্কাসেমির সিইও এবং প্রেসিডেন্ট মোহাম্মদ এনায়েতুর রহমান।    

উল্কাসেমির সিইও এবং প্রেসিডেন্ট মোহাম্মদ এনায়েতুর রহমান বলেছেন, ‘’ভিএলএসআইথন একাডেমিক পড়াশোনা আর শিল্পখাতের বাস্তব চাহিদার মধ্যে ব্রিজ তৈরি করছে। দেশে ভিএলএসআইথনে অংশগ্রহণ করা অনেক প্রতিযোগিই এখন উল্কাসেমিসহ অন্যন্য প্রতষ্ঠানে সফলভাবে কর্মরত। এটা প্রমাণ করে এ ধরনের প্রতিযোগিতা কীভাবে একজন শিক্ষার্থীকে সরাসরি ইন্ডাস্ট্রি-রেডি করে তুলতে পারে।‘’ সেমিকন্ডাক্টর খাতে ক্যারিয়ার গড়তে চাইলে ভিএলএসআই-সংক্রান্ত দক্ষতা অর্জনের ওপর জোর দেন তিনি। 

প্রধান অতিথির বক্তব্যে এআইইউবির উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম বলেন, “একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রির একসাথে এই ধরণের আয়োজন ভবিষ্যতে আরো শিক্ষার্থী সেমিকন্ডাক্টর সেক্টরে ক্যারিয়ার গড়তে আগ্রহী হবে।“

এছাড়া আরো উপস্থিত ছিলেন ভিএলএসআইথন ৩.০ এর সেরা দশ দল শিক্ষার্থী, এআইইউবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা, ইউভিটিআইয়ের ট্রেইনার-শিক্ষার্থী এবং ক ও উল্কাসেমির কর্মকর্তাবৃন্দ।