News update
  • $7.3 Trillion Fuels Nature Destruction, Guterres Warns     |     
  • Infantino apologizes for World Cup furore but critics unhappy     |     
  • Teesta irrigation project: Water in canals inadequate to enter fields     |     
  • Biodiversity Targets Lag as UN Warns of a War on Nature     |     
  • 18 railway coaches made in India set to arrive this afternoon     |     

মেসি ছাড়া আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-10-17, 8:31am

screenshot_2026-10-17-08-30-10-80_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12-ebdf86ca3dcdace91958380ca99fd0441792204294.jpg




লিওনেল মেসিকে ছাড়াই নতুন পথচলা শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। আগামী নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে ম্যাচ দুটির সূচি ও সম্ভাব্য ভেন্যুর তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৩ নভেম্বর বুয়েনস এইরেসে উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই লড়াই ‘রিও দে লা প্লাতা ডার্বি’ নামে পরিচিত। ম্যাচটি আয়োজনের জন্য এগিয়ে রয়েছে বোকা জুনিয়র্সের ঐতিহ্যবাহী স্টেডিয়াম লা বোম্বোনেরা। তবে বিকল্প ভেন্যু হিসেবে বিবেচনায় রয়েছে লা প্লাতার এস্তাদিও উনিকো।

এর চার দিন পর, ১৭ নভেম্বর কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এর আগে একই শহরে নিজেদের সর্বশেষ সফরে বলিভিয়াকে হারিয়েছিল দলটি। এবারও জয়ের ধারাবাহিকতা ধরে রেখে বছরের শেষ আন্তর্জাতিক বিরতি শেষ করতে চাইবে বিশ্বচ্যাম্পিয়নরা।

তবে নভেম্বরের এই দুই ম্যাচ আর্জেন্টিনার জন্য কেবল প্রীতি ম্যাচেই সীমাবদ্ধ নয়। মেসিকে ছাড়া দলকে নতুনভাবে সাজানো এবং ভবিষ্যতের জন্য বিকল্প নেতৃত্ব গড়ে তোলার পরীক্ষাও হবে এই ম্যাচগুলো। পাশাপাশি অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির অবসরের পর রক্ষণভাগেও নতুন সমন্বয় খুঁজতে হবে কোচ লিওনেল স্কালোনিকে।

এদিকে দলের নেতৃত্বেও পরিবর্তনের আভাস রয়েছে। নতুন অধিনায়ক হিসেবে ক্রিস্তিয়ান ‘কুটি’ রোমেরোর দায়িত্ব নেওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে, মেসি ও ওতামেন্দিকে ছাড়া আর্জেন্টিনার নতুন দলীয় কাঠামো কতটা কার্যকর হয়, নভেম্বরের এই দুই ম্যাচে সেদিকেই থাকবে সমর্থকদের নজর।