News update
  • PM Tarique inaugurates three pilot SDG villages     |     
  • Indian High Commissioner Trivedi meets PM Tarique     |     
  • SSC, Equivalent Exam Results Published, Pass Rate 62.25%     |     
  • Global Oil Prices Rise Again Amid Hormuz Uncertainty     |     
  • 17 Bangladeshis Killed in Saudi Arabia Factory Fire     |     

ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-06-21, 7:31am

fe34687d1d194c383891d80e16d86cfb75ce508dbdacd434-30dbce3ee86cb1f24adf6dc58590bbba1782005473.jpg




ফিফা বিশ্বকাপে গ্রুপপর্বের ম্যাচে সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে ব্রাজিলকে ছাড়িয়ে গেছে নেদারল্যান্ডস।

বিশ্বকাপে টানা সর্বোচ্চ ১৪ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড এখন ডাচদের। এই রেকর্ডে এর আগে ব্রাজিলের পাশে বসেছিল তারা।

বিশ্বকাপে ১৯৫৮ থেকে ১৯৬৬ পর্যন্ত টানা ১৩ ম্যাচ অপরাজিত ছিল পেলের ব্রাজিল। নেদারল্যান্ডস বিশ্বকাপে সর্বশেষ হেরেছে ২০১০ আসরের ফাইনালে। এরপর ২০১৪ ও ২০২২ আসরে অংশ নিয়ে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে নেদারল্যান্ডস।

‘এফ’ গ্রুপে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ডাচরা। সুইডেনের বিপক্ষে জয়ে বিশ্বকাপে নকআউট পর্বে ওঠার দৌড়ে বেশ সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেল কোমানের দল। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে সুইডেন। তৃতীয় জাপানের সংগ্রহ ১ ম্যাচে ১ পয়েন্ট। সুইডেনের কাছে ৫-১ গোলে হারা তিউনিসিয়া কোনো পয়েন্ট না পেয়ে তলানিতে।

হিউস্টনে বাংলাদেশ সময় শনিবার (২০ জুন) রাত ১১টায় শুরু হয় নেদারল্যান্ডস–সুইডেন ম্যাচ। নেদারল্যান্ডসের পক্ষে মাত্র ১৭ মিনিটের মধ্যে দুটি গোল করেন ব্রায়ান ব্রবি।

ম্যাচের মাত্র ৫ মিনিটেই এগিয়ে যায় নেদারল্যান্ডস। কোডি গাকপোর দারুণ এক পাসে পা ছুঁয়ে গোলটি করেন ব্রায়ান ব্রবি।

১৭ মিনিটে আবারও গোল করে দলকে এগিয়ে নেন তিনি। ডান পাশ থেকে ডেনজেল ডামফ্রিসের বাড়ানো পাসে পা ছুঁয়ে গোল করেছেন সান্ডারল্যান্ড ফরোয়ার্ড। ডাচ জাতীয় দলের জার্সিতে এটি তার তৃতীয় গোল।

বিরতির পরপরই ব্যবধান ৩–০ করে নেদারল্যান্ডস। ৪৭ মিনিটে ডেনজেল ডামফ্রিসের সহায়তায় দারুণ ফিনিশিংয়ে গোলটি করেন লিভারপুল ফরোয়ার্ড কোডি গাকপো। ৫৪ মিনিটে দারুণ এক শটে দলের চার ও নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

অন্যদিকে ৫৯ মিনিটে প্রতি–আক্রমণে সুইডেনের হয়ে একটি গোল করেন অ্যান্থনি এলাঙ্গা। তবে ৮৭ মিনিটে দারুণ ফিনিশিংয়ে ডাচদের হয়ে ৫ম গোলটি করেন ক্রিসেনসিও সামারভিল।