News update
  • Iran vows to hit all ME economic hubs if US-Israeli attacks persist     |     
  • Sammilito Islami Bank merger to continue: Governor     |     
  • Biman Suspends Flights to Six Middle East Cities Over Tensions     |     
  • Govt Announces 25pc Rail Fare Discount     |     
  • Middle East War Puts Bangladesh Jobs at Risk     |     

পল্টনে জামান টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2025-02-26, 7:17am

img_20250226_071521-7a58c8e4ea0a697ecac1b36567560ecb1740532625.jpg




রাজধানীর নয়াপল্টনে জামান টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৩৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের খবর পায় বলে জানান তিনি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম জানান, নয়াপল্টনের জামান টাওয়ারের চতুর্থ তলায় আগুনের খবর পেয়ে ভোর ৫টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। এরপর ধাপে ধাপে ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে ১৩টি ইউনিট। আরও ইউনিট পথে রয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, আগুন চতুর্থ তলা থেকে পঞ্চম তলায় ছড়িয়ে পড়েছে। তবে আগুনের কারণ তিনি জানাতে পারেননি। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির সম্পর্কে কিছুই জানাতে পারেননি রাকিবুল ইসলাম। আরটিভি