News update
  • After the blaze, Kalshi slum dwellers see what little remains     |     
  • Dhaka, 5 other divisions to see heavy rainfall in 24 hours     |     
  • Over 1.6 Million Pilgrims Gather at Sacred Arafat     |     
  • Mayoral candidates' Eid greetings to Kalapara residents on social media      |     
  • Dhaka moves for new $4-4.5 bn IMF programs, drops current one     |     

ঈদে বাড়ি ফেরার পথে বাসচাপায় একই পরিবারের নিহত ৩

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2026-05-26, 3:59pm

8fa759b02c8d796c5bc6ca49e20ba8a9937a0a06b3e31040-ff2cdc0877070e434f134facfb2a645b1779789560.jpg




বরিশালে ঈদে বাড়ি ফেরার পথে বাসচাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) দুপুর ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: ফিরোজ মাহমুদ উজিরপুর উপজেলা সদরের বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে। তার স্ত্রী মনিয়া বেগম ও শিশু সন্তান জান্নাত।

এ দিকে দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা তাজ পরিবহনটি ভাঙচুর করেছেন। এ সময় ওই মহাসড়কে প্রায় ঘণ্টাব্যাপি যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে তার আগেই বাসচালক ও তার সহকারী কৌশলে পালিয়ে যান।

এর সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মিজানুর রহমান।

তিনি জানান, মোটরসাইকেলে ফিরোজ মাহমুদ তার স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে ঢাকা থেকে বরিশালের উজিরপুরে বাড়িতে ঈদ করতে ফিরছিলেন।

পথে যানজটের কারণে বাটাজোর বাসস্ট্যান্ডে মোটরসাইকেলটি থামিয়ে রাখা হয়। এ সময় তাজ পরিবহনের বরিশালগামী একটি বাস পেছন থেকে তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

এ বিষয়ে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। যানজট নিরসনের চেষ্টা চলছে।