News update
  • Monira Sharmin’s MP candidacy cancelled, 49 other women valid     |     
  • No scope for money launderers to return to bank boards: BB     |     
  • Six closed jute mills to reopen under pvt management in 6 months     |     
  • Uncertainty over possible US-Iran talks as Trump extends ceasefire     |     
  • Bangladesh eyes broader bilateral engagements with African nations     |     

২৮ নভেম্বর থেকে দেশব্যাপী নৌ-ধর্মঘটের ডাক

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-11-13, 4:00pm




সাত দফা দাবিতে ২৮ নভেম্বর থেকে দেশব্যাপী লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছেন নৌযান শ্রমিকরা।

রোববার (১৩ নভেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

ধর্মঘটে যাত্রীবাহী লঞ্চ ও পণ্যবাহী জাহাজসহ সব ধরনের নৌযান বন্ধ থাকবে।

বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. সবুজ সিকদার বলেন, প্রতি পাঁচ বছর পর নতুন মজুরি কাঠামো ঘোষণার বিধান রয়েছে। কিন্তু সর্বশেষ গত বছরের ৩০ জুনে এ মেয়াদ শেষ হয়। এ নিয়ে কর্তৃপক্ষ ও মন্ত্রণালয়ে সঙ্গে কথা বলেও ফল পাওয়া যায়নি।

তিনি বলেন, দেওয়ালে পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হচ্ছে। আগামী ২৭ নভেম্বরের মধ্যে

মজুরিসহ সাত দফা দাবি না মানলে ২৮ নভেম্বর (২৭ নভেম্বর দিবাগত) রাত ১২টা ১ মিনিট থেকে সারাদেশে লাগাতর ধর্মঘট পালন করা হবে।

দাবিগুলো হলো-

১. ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ও কর্মক্ষেত্রে মৃত্যুজনিত ক্ষতিপূরণ ১২ লাখ টাকা নির্ধারণ করে গেজেট প্রকাশ।

২. প্রত্যেক শ্রমিককে নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিস বুক প্রদান, স্বেচ্ছায় চাকরি ছাড়লে ছাড়পত্র প্রদান।

৩. চট্টগ্রাম বন্দরসহ সব নৌবন্দরে লাইটার জাহাজসহ অন্যান্য নৌযান রাখার জন্য পোতাশ্রয় নির্মাণ, ঘাট ইজারাদার ও বিআইডব্লিউটিসির ছাড়পত্র দেখার নামে বিভিন্ন স্থানে মালিকদের দালাল কর্তৃক শ্রমিক হয়রানি-নির্যাতন বন্ধ করা।

৪. উপকূলীয় জাহাজ চলাচলের চুক্তি ও বাংলাদেশ-ভারত নৌ-প্রোটোকলের নিয়ম অনুযায়ী ভারতগামী জাহাজের শ্রমিকদের ল্যান্ডিং পাস, পোর্টভিসা, নিত্যপণ্য ক্রয়ের সুবিধা ও অসুস্থ শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া।

৫. চট্টগ্রাম বন্দর থেকে পাইপলাইনে জালানি তেল সরবরাহের কার্যক্রম পুনরায় বিবেচনা করে ট্যাংকার জাহাজগুলো নিরাপদে চলাচলের সুযোগ নিশ্চিত, নৌযানের ফিটনেস পরীক্ষা এবং ইনল্যান্ড মাস্টার, ড্রাইভার, সুকানি ও গিজারদের যোগ্যতা নির্ধারণী পরীক্ষায় নৌ পরিবহন অধিদপ্তরের কর্মকর্তাদের অনিয়ম ও দালালদের দৌরাত্ব্য বন্ধ, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা ও বরিশালে পরীক্ষা কেন্দ্র ও নৌ আদালত স্থাপন।

৬. যাত্রবাহী লঞ্চশ্রমিকদের গেজেট অনুযায়ী বেতন প্রদান, বিভিন্ন ঘাট ও পন্টুনে নৌ পরিবহন অধিদপ্তর ও বিআইডব্লিউটিএর পরিদর্শক এবং মালিকদের হয়রানি ও শ্রমিকদের নামে মিথ্যা মামলা বন্ধ করা।

৭. নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি, নৌ চ্যানেলে জাল ফেলে নৌযান চলাচলে প্রতিবন্ধকতা ও বিভিন্ন স্থানে বিআইডব্লিউটিএর বারদিং ইজারার নামে চলন্ত জাহাজ থেকে চাঁদাবাজি-শ্রমিক নির্যাতন বন্ধ, চট্টগ্রাম চরপাড়া ঘাটের ইজারা বাতিল, নাব্যতাহীন নৌপথ ড্রেজিং এবং বয়া-বিকনবাতি ও মার্কা স্থাপন করে নৌ চলাচল সঠিক রাখ এবং অবৈধভাবে বালুমহাল ইজারা বন্ধ করা। তথ্য সূত্র আরটিভি নিউজ।