News update
  • Argentina Rally Past England to Reach World Cup Final     |     
  • Spain Beat France to Reach World Cup Final     |     
  • Ismail Elfath, referee for England-Argentina semifinal     |     
  • BSEC approves liquidation of Vanguard AML BD Finance Mutual Fund One     |     
  • 200 economists for urgent action to tackle AI's impact on jobs, economy     |     

‘শেখ হাসিনা ফিরলে আমরা তার জন্য ইনসাফ নিশ্চিত করতে চাই’

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-07-14, 7:25pm

8329045-1-a6f855f952631ed4fe77f9f9535bcfc11784035529.jpg




প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা দেশে ফিরলে তাকে স্বাগত জানাতে চাই। আমরা তার জন্য জাস্টিস নিশ্চিত করতে চাই, ইনসাফ নিশ্চিত করতে চাই।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সরকারের অবস্থান জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। 

জাহেদ উর রহমান বলেন, ওনার (শেখ হাসিনা) আসার ব্যাপারে আমরা যেহেতু চেষ্টা করছি, উনি যদি আসেন ওয়েলকাম। আমরা শুরু থেকে একটা কথা বলছি, স্বাগত জানাচ্ছি বলে অনেকে ফটোকার্ড করে বলবেন আমরা ওনাকে খুব...স্বাগত জানাচ্ছি আমরা জাস্টিস, এ কথাটি এক দিন আগেও বলেছি, আমরা তার জন্য জাস্টিস নিশ্চিত করতে চাই, ইনসাফ নিশ্চিত করতে চাই।

২০২৪ সালে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তিনি এখনও সেখানে রয়েছেন। সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা রয়েছে তার।

২০২৪ সালে জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। তার বিরুদ্ধে আরও মামলা বিচারাধীন। তাকে ফেরত পাঠাতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছে বাংলাদেশ সরকার।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, তার (শেখ হাসিনা) মৃত্যুদণ্ড হয়েছে, তিনি আসবেন, তাকে যদি আমরা প্রত্যর্পণ করে আনতে পারি, আমরা সেই চেষ্টা করছি।

বিচার ও দণ্ড কার্যকর নিয়ে উপদেষ্টা বলেন, স্বচ্ছ বিচারের মাধ্যমে সব প্রক্রিয়া চলবে। এ দেশের জনগণ যেটা চায় মৃত্যুদণ্ড যেন বহাল থাকে, কার্যকর হবে, সেটাও জনগণ দেখতে চায়। আর যদি আদালতে তিনি প্রমাণ করতে পারেন তিনি অপরাধী নন, আদালত যদি শেষ পর্যন্ত অন্য শাস্তি দেন অথবা তাকে খালাস দেন, সেটাও হবে।