News update
  • Mbappe fires France into World Cup last 16, Norway advance     |     
  • JS passes Tk 9.38 lakh crore budget for FY27     |     
  • Court ruling blocks Aslam Chowdhury’s MP oath     |     
  • Prioritise natural resources regeneration in budget to make dev holistic     |     
  • Finance Bill passed, tax-free threshold set at Tk 4 lakh     |     

যুদ্ধের সময় বিভ্রান্ত করা শক্তি এখনও বিভ্রান্তি ছড়াতে চায়: প্রধানমন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-04-27, 8:33pm

ertertertryr-68acb658592b39a89352065b196047581777300383.jpg




স্বাধীনতা যুদ্ধের সময় জনগণকে বিভ্রান্ত করা শক্তি এখনো মানুষকে বিভ্রান্তির দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৭ এপ্রিল) যশোর ঈদগাঁ ময়দানে জেলা বিএনপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, সরকারের পরিকল্পনা বাধাগ্রস্ত করতে চায় একটি মহল, যারা নির্বাচনের আগে জান্নাতের টিকিট বিক্রি করেছিল। মানুষ বিএনপিকে সমর্থন দিয়েছে দেশের সেবা করার জন্য। দেশের মানুষের আস্থা আছে বিএনপির ওপর।

৫ আগস্টের পর একটি দল ফ্যাসিবাদের অনুসারীদের ক্ষমা করে দেয়ার ঘোষণা দেয় উল্লেখ করে তিনি বলেন, যারা বড় বড় কথা বলছে তারা আওয়ামী লীগকে মাফ করে দেয়ার কথা বলেছে।  তারাই ফ্যাসবিবাদের দোসরদের সঙ্গে বৈঠক করছে আর বক্তৃতার মঞ্চে যারা বড় বড় কথা বলে।

জনগণের ন্যায্য দাবি পূরণ করাই সরকারের অগ্রাধিকার জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জুলাই সনদের প্রতিটি অক্ষর সংসদের পাস করা হবে। দেশের মানুষের স্বার্থে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অসমাপ্ত কাজ শেষ করবে বিএনপি সরকার। মোট জনগোষ্ঠীর অর্ধেক নারীকে পেছনে ফেলে কোনো উন্নয়ন সম্ভব নয়। নারীদের দেয়া কয়েক লক্ষ ফ্যামিলি কার্ড পর্যায়ক্রমে কোটিতে পৌঁছাবে।

তিনি আরও বলেন, দেশের জনগণ শান্তি, সমৃদ্ধি ও ভালোভাবে বাস করতে চায়। আর জনগণ বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন চায়। তাই জনগণের শান্তি নষ্ট করবে এমন কাজ করতে দেয়া হবে না।