News update
  • No Plan for Operation Clean Heart-Style Drive Now: Home Minister     |     
  • Bangladesh Eyes $10b in UK Exports Through Diversification     |     
  • 20 Bangladeshis Killed After Trafficking to Russia for War     |     
  • Guterres proposes slimmer $3.3 billion UN budget for 2027     |     
  • President Proposes National Committee to Protect Minority Rights     |     

আফগানিস্তানের বিপক্ষে ড্র করে যা বললেন অধিনায়ক

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-10-14, 6:43am

shaant-15535ec1ed33de72160912295e33d6e31791938617.jpg




আফগানিস্তানের বিপক্ষে ঢের এগিয়ে বাংলাদেশ। এগিয়ে থেকেই মাঠে নেমেছিল তারা। ম্যাচের প্রথম চার দিনে এগিয়েও ছিল। কিন্তু শেষ দিনের হিসাব আর মেলাতে পারল না টাইগাররা। জয়ের আশা জাগিয়েও বাজে ফিল্ডিংয়ের কারণে ম্যাচ ড্র করেছে বাংলাদেশ। এখানে অবশ্য কৃতিত্বও আছে আফগান ব্যাটারদের। নিজেদের লক্ষ্যে সফল হয়েছে তারা।

আফগানিস্তানের বিপক্ষে আবুধাবিতে একমাত্র টেস্টে ড্র করেছে বাংলাদেশ। শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। তবে ৫টি বেশি নিতে পারেনি সফরকারীরা। দারুণ ব্যাটিংয়ে ড্র নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক আফগানিস্তান।

ম্যাচ শেষে এই ড্র-কে হতাশাজনক বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, ‘এটি হতাশাজনক, তবে তারা  (আফগানিস্তান) চমৎকার খেলেছে। আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারিনি। পেস বোলাররা খুব ভালো কাজ করে আসছে, আমি আশা করেছিলাম স্পিনাররা ম্যাচে ঘুরে দাঁড়াবে। তারা চেষ্টাও করেছিল, কিন্তু আফগানিস্তান সত্যিই খুব ভালো ক্রিকেট খেলেছে। ছেলেরা পরবর্তী সিরিজের জন্য পুরোপুরি প্রস্তুত।

বাংলাদেশের হয়ে দারুণ পারফর্ম করেছেন লিটন দাস। বাংলাদেশ ড্র করলেও কয়েকটি রেকর্ড গড়েছেন লিটন। প্রথম ইনিংসে হাফসেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন লিটন। এর সঙ্গে উইকেটের পেছনে দাঁড়িয়ে দুই ইনিংসে ৯টি ডিসমিশাল করেন তিনি।

লিটনকে নিয়ে শান্ত বলেন, ‘লিটন যেভাবে খেলেছে, সেটা সত্যিই অসাধারণ। শুধু এই ম্যাচেই নয়, গত কয়েক বছর ধরেই স্টাম্পের পেছনে সে চমৎকার পারফর্ম করছে। এই তীব্র গরমের মধ্যে ১৪০ ওভার কিপিং করা তার দৃঢ় মানসিকতার পরিচয় দেয়। আমি আশা করি, সে তার ব্যাটিং ও কিপিং এভাবেই চালিয়ে যেতে পারবে।’

আফগানিস্তানের ব্যাটিংয়ের প্রথম ইনিংসে তাদের গুড়িয়ে দেন পেসার হাসান মাহমুদ। প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেন তিনি। এই টাইগার পেসারকে নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমি যখনই তার হাতে বল তুলে দিই, সে দলের জন্য তার কাজটা করে দেয়। সঙ্গে ইবাদত, তাসকিন ও রানাও রয়েছে। আমি আশা করি তারা গত কয়েক বছরের মতোই এই ধারাবাহিকতা বজায় রাখবে।’