News update
  • No Plan for Operation Clean Heart-Style Drive Now: Home Minister     |     
  • Bangladesh Eyes $10b in UK Exports Through Diversification     |     
  • 20 Bangladeshis Killed After Trafficking to Russia for War     |     
  • Guterres proposes slimmer $3.3 billion UN budget for 2027     |     
  • President Proposes National Committee to Protect Minority Rights     |     

ডিলার বলছে সার সংকট, তাহলে বাড়তি টাকা দিলে সার আসে কোত্থেকে?

মতামত 2026-10-14, 1:09pm

types-of-fertilizer-5aab85d33963bbe7e0c30f398779ca2f1791961968.jpg

Fertilizer



মাননীয় কৃষিমন্ত্রী থেকে শুরু করে উপজেলা কৃষি কর্মকর্তা—সংশ্লিষ্ট সবাই বলছেন, দেশে সারের কোনো সংকট নেই। অথচ প্রান্তিক কৃষক ডিলারের কাছে গেলেই শুনছেন, সার নেই! আর বাড়তি টাকা দিতে রাজি হলেই মিলছে সার!

প্রশ্ন হলো—সার যদি না-ই থাকে, বাড়তি টাকা দিলেই আসে কোত্থেকে? কার সঙ্গে সমন্বয় করে সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে?

সরকারি মূল্য এক, কৃষকের কাছ থেকে আদায় করা হচ্ছে আরেক!

টিএসপি সার: সরকারি মূল্য ১,৩৫০ টাকা, অথচ কৃষকের কাছ থেকে নেওয়া হচ্ছে ১,৬০০ টাকা!

ডিএপি সার: সরকারি মূল্য ১,০৫০ টাকা, অথচ কৃষকের কাছ থেকে নেওয়া হচ্ছে ১,২২০ টাকা!

সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। প্রশ্ন হচ্ছে, এসব অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা কোথায়?

বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের স্পষ্ট দাবি

সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে হবে।

অতিরিক্ত মূল্য আদায় ও কৃত্রিম সংকট তৈরির অভিযোগ তদন্ত করতে হবে।

অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট ডিলারদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।

সার বিক্রির রসিদ দেওয়া বাধ্যতামূলক করতে হবে।

প্রান্তিক কৃষকদের প্রতি জরুরি আহ্বান

দেশের যেকোনো এলাকায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করা হলে নীরব থাকবেন না।

আপনার এলাকার অভিযুক্ত ডিলারের নাম, ঠিকানা, সারের নাম, সরকারি নির্ধারিত মূল্য ও আদায়কৃত মূল্যসহ সঠিক তথ্য বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের হোয়াটসঅ্যাপ গ্রুপে জমা দিন।

প্রাপ্ত তথ্য যাচাই করে অনিয়মের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হবে। তথ্য-প্রমাণের ভিত্তিতে অনিয়মের চিত্র জনসমক্ষে তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে।

কৃষকের অসহায়ত্বকে পুঁজি করে ব্যবসা চলতে পারে না। সরকারি নির্দেশ অমান্য করে কেউ কৃষকের অধিকার হরণ করলে তাকে জবাবদিহির আওতায় আনতেই হবে।

কৃষকের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হোন, সারের অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হোন।

আহ্বানে—

শাহাবুদ্দীন ফরাজী

সভাপতি

বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন

হোয়াটসঅ্যাপ যোগাযোগ: 01611244275

কৃষকের দাবি—আমাদের অঙ্গীকার।