News update
  • Houthis Seize Red Sea Island as Saudi Oil Pipeline Stops     |     
  • Dhaka 3rd most polluted city in the world this morning     |     
  • Political division undermining fight against ‘economic security emergency’     |     
  • Unilateral sanctions expand amid eroding multilateralism     |     
  • Padma Barrage work to open next Jan-Mar: Water Minister     |     

‘জিয়াউর রহমান ফাউন্ডেশন ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে ২০২৬’ শীর্ষক বিজ্ঞান মেলার নিবন্ধন শুরু

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ক্যাম্পাস 2026-09-11, 6:22pm

rtret4353-7e3bab0b41d2001dcfc2117975390cd81789129331.jpg




‘জিয়াউর রহমান ফাউন্ডেশন ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে ২০২৬’ শীর্ষক বিজ্ঞান মেলার নিবন্ধন শুরু হয়েছে। নিবন্ধনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর। রেজিস্ট্রেশনের জন্য এই লিংকে প্রবেশ করতে হবে।

এদিকে বিজ্ঞান মেলায় অংশ নিতে অধিভুক্ত কলেজগুলোর শিক্ষক ও শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, গবেষণা ও সৃজনশীল চিন্তাকে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। অধিভুক্ত কলেজের আগ্রহী শিক্ষক ও শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী মডেল বা প্রকল্প নিয়ে এতে অংশ নিতে পারবেন। তবে উপস্থাপিত প্রকল্পটি অবশ্যই অংশগ্রহণকারীর নিজস্ব ও মৌলিক হতে হবে। আগে উপস্থাপন করা কোনো প্রকল্প এ প্রতিযোগিতায় গ্রহণযোগ্য হবে না।

প্রথম পাঁচজন বিজয়ীর জন্য স্টার্টআপে আকর্ষণীয় আর্থিক সহায়তাও থাকবে। সংশ্লিষ্ট কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজকদের নির্দেশনা ও নির্ধারিত নিয়ম অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।

বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ৩০ অক্টোবর। সেরা উদ্ভাবন ও প্রকল্পের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার, বিশেষ সম্মাননা ও আর্থিক সহায়তার ব্যবস্থা রয়েছে।