News update
  • Monira Sharmin’s MP candidacy cancelled, 49 other women valid     |     
  • No scope for money launderers to return to bank boards: BB     |     
  • Six closed jute mills to reopen under pvt management in 6 months     |     
  • Uncertainty over possible US-Iran talks as Trump extends ceasefire     |     
  • Bangladesh eyes broader bilateral engagements with African nations     |     

কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২, একজনের বিনাশ্রম কারাদণ্ড

আদালত 2026-04-06, 6:13pm

two-held-in-kuakata-for-taking-yaba-pills-one-awarded-jail-8dd105d373ac02bde41b306f16362ed31775477597.jpg

Two held in Kuakata for taking yaba pills, one awarded jail



পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটায় ইয়াবা পরিবহনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে প্রশাসন। রবিবার রাত ১২ টার দিকে আটককৃতদের মধ্যে কুয়াকাটা পৌর শ্রমিকদলের সহ-সভাপতি জাকির (৪৪)-কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

অপরদিকে দুলাল (৪০)-এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।অভিযানকালে তাদের কাছ থেকে মোট ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স। কুয়াকাটাকে একটি নিরাপদ পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সংশ্লিষ্ট কাউকেই কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালন করতে হবে। - গোফরান পলাশ।