News update
  • Kuakata Beach Ravaged by Sea Erosion     |     
  • Per capita public debt stands at Tk 1.29 lakh: Finance Minister     |     
  • PM urges collective efforts to ensure pollution-free rivers, liveable environment     |     
  • Relatives hold cremations without bodies for Nepal’s missing flood victims     |     
  • Dhaka ranks 13th among cities with worst air quality on Sunday     |     

অবশেষে কাজে যোগদান করলেন কলাপাড়া চৌকি আদালতেরকর্মকর্তারা

Courts 2026-09-06, 10:33pm

the-newly-appointed-law-officers-of-kalapara-distric-joined-their-duties-on-tgursday-0bd1bc3219ac392d661fa374918643bd1788712381.jpg

The newly appointed law officers of Kalapara Distric joined their duties on Tgursday.



পটুয়াখালী: দীর্ঘ তিন বছর পর অবশেষে যোগদান করলেন পটুয়াখালীর কলাপাড়া চৌকি আদালতের রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তারা। রবিবার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসক  কার্যালয়ে  জেলা প্রশাসক

ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী'র কাছে তাঁরা যোগদান করেন।

কলাপাড়া চৌকি আদালতের নবনিযুক্ত আইন কর্মকর্তারা হলেন কলাপাড়া যুগ্ম ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, উপজেলা বিএনপি'র সম্পাদক অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান চুন্নু,  সিনিয়র সহকারী জজ আদালতের সহকারী সরকারি কৌসুলি (এজিপি), উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন ও মহিপুর থানা বিএনপির সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ,  সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি), উপজেলা বিএনপি'র আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার শাহাব উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক, নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সম্পাদক অ্যাডভোকেট মো. আবুল হোসেন।

আনুষ্ঠানিকভাবে যোগদান শেষে রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তারা পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী ও পটুয়াখালী জেলা ও দায়রা জজ মো. শহীদুল্লাহর সাথে 

ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর, জেলা বিএনপি'র সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান দুলাল প্রমূখ।

পরে আইন কর্মকর্তারা গণমাধ্যমের কাছে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং চৌকি আদালতে বিচারপ্রার্থী মানুষের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা কামনা করেন। - গোফরান পলাশ