
Govt seal
ঢাকা, ২ ফেব্রুয়ারি: প্রতিবছরের ন্যায় এ বছরও সরকার ‘বাংলা ইশারা ভাষা দিবস’ উদ্যাপন করতে যাচ্ছে। আগামী ৭ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য বাংলা ইশারা ভাষা দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং এ দিবসের মূল প্রতিপাদ্য ‘ইশারা ভাষার ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়। - তথ্যবিবরণী নম্বর: ২৪০৫