News update
  • Support to coastal security, early completion of MRT lines, Airport Terminal III, business promotion assured     |     
  • Tarique Seeks Japanese Support for Energy, Tech and Infrastructure     |     
  • Japan eyes 1 trillion yen investment in Bangladesh over 5 years     |     
  • Dhaka Among World’s 11 Most Polluted Cities on Tuesday     |     
  • Tide Rising, Time Running Out For Coastal People, Wildlife      |     

ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেতা বিলাল আব্বাস খান

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-10-26, 7:40am

bilal_abbas_khan-bd6f11977d6f1268a16c7af4eb0abdc11792978851.jpg




পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা বিলাল আব্বাস খান আসছেন ঢাকায়। ‘ইশক মুর্শিদ’ ও ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ নাটকের মাধ্যমে বাংলাদেশের দর্শকদের কাছেও পরিচিতি পেয়েছেন তিনি। আগামী ৬ নভেম্বর ঢাকায় একটি ফ্যাশন প্রদর্শনীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এই অভিনেতা। সফরে তাঁর সঙ্গে থাকবেন মা ও ফ্যাশন ডিজাইনার ফারহানা সোহেল।

পাকিস্তানের লাইফস্টাইলবিষয়ক ওয়েবসাইট ‘পাকিস্তান লাইফস্টাইল এক্সিবিশন’ এক ঘোষণায় বিলালের ঢাকা সফরের বিষয়টি জানিয়েছে। প্রতিষ্ঠানটির পঞ্চম সংস্করণের এই আয়োজনে তাঁর মায়ের নকশা করা পোশাকও প্রদর্শন করা হবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ৪ থেকে ৮ নভেম্বর ঢাকার গুলশান-১-এর গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত হবে পাঁচ দিনব্যাপী ‘পাকিস্তান লাইফস্টাইল এক্সিবিশন’। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে প্রদর্শনী। এতে পাকিস্তানের ঐতিহ্যবাহী পোশাক, বিয়ের বিশেষ পোশাকের সংগ্রহ, বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডের পণ্য ও দেশটির ঐতিহ্যবাহী খাবার তুলে ধরা হবে।

বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত বিলাল আব্বাস খান পাকিস্তানের পাশাপাশি ভারত ও বাংলাদেশের দর্শকদের কাছেও জনপ্রিয়তা পেয়েছেন। ‘ইশক মুর্শিদ’ ও ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ ছাড়াও তাঁর অভিনীত ‘মান জোইগি’, ‘পেয়ার কে সদকে’ ও ‘চিখ’ নাটকগুলো দর্শকমহলে আলোচিত হয়েছে।