News update
  • BIP calls for shift to public transport to ensure energy security     |     
  • Commercial flights resume at Tehran airport after two months     |     
  • 11 more children die of measles, similar symptoms in 24 hrs: DGHS     |     
  • 1,000 runners join ‘Beautiful BD Run Season-2’ at Hathirjheel     |     
  • Revenue Collection Faces Tk98,000 Crore Shortfall     |     

সব মিলিয়ে রাতটা ছিল চমৎকার: মেহজাবীন

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-04-06, 7:16am

reeswrwerew-7017470be96ba7d5902ba3a5947ad1671775438184.jpg




সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছবিতে সাদার শুভ্রতায় নজর কাড়া লুকে ধরা দিয়েছেন তিনি।

আলো ঝলমলে রাতে ‘লাক্স সুপারস্টার’ অনুষ্ঠানের রেড কার্পেটে এ নতুন লুকেই ধরা দেন মেহজাবীন। এবারের আসরে বিচারকের দায়িত্ব পালন করেন তিনি।

অফ-শোল্ডার সাদা লং গাউন, ম্যাচিং জুয়েলারি আর সঙ্গে সিলভার ব্যাগ- সব মিলিয়ে এক স্বপ্নিল লুক। মার্জিত মেকআপ আর এলিগেন্ট হেয়ারস্টাইল তার সৌন্দর্যকে যেন করেছে পরিপূর্ণ।

ছবির ক্যাপশনে মেহজাবীন লেখেন, লাক্স গালার জন্য প্রস্তুত হওয়াটা ছিলো রোমাঞ্চকর। প্রতীক্ষা আর শক্তি, সবকিছু মিলে রাতটা ছিল চমৎকার।

এমন পোস্টের পর মন্তব্যের ঘরে অভিনেত্রীকে প্রশংসার বন্যায় ভরিয়ে দেন ভক্তরা। 

২০০৯ সালে লাক্স সুপারস্টারের মুকুট জয় করে শোবিজে পা রাখে মেহজাবীন চৌধুরী। বর্তমানে ওটিটি ও বড়পর্দায় বেশ দাপটের সঙ্গে অভিনয় করছেন। অভিনেত্রীর সর্বশেষ মুক্তি পাওয়া ওয়েবফিল্ম ‘ক্যাকটাস’। এতে গায়ক প্রীতম হাসানের বিপরীতে অভিনয় করে নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছেন অভিনেত্রী।