News update
  • PM off to New York to attend UNGA     |     
  • 8 Killed in Ashulia Garment Factory Fire      |     
  • Apratim Murder Suspects Confessed, Says Home Minister     |     
  • Dhaka's air decorded unhealthy for sensitive groups Sunday morning     |     
  • Meet Earth’s newest wild cat species, the first named in over a century     |     

ইরান নিয়ে বড় কিছু ঘটতে চলেছে: ট্রাম্প

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2026-09-21, 11:34am

retertfew5we-138344634987424e988ca72c3a79d6541789968893.jpg




ইরান নিয়ে বড় কিছু ঘটতে চলেছে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমি ইরান নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পর্বে প্রবেশ করেছি। তেহরান তার আচরণ পরিবর্তন করতে ব্যর্থ হলে বড় ধরনের ঘটনা ঘটবে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ট্রাম্প। আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ট্রাম্প বলেন, আমার প্রশ্ন হলো, আমি কি পুরো দেশটাকে আদৌ উড়িয়ে দেব? ইরানকে অবশ্যই সংযত আচরণ করতে হবে। অদূর ভবিষ্যতে খুব বড় কিছু ঘটতে চলেছে।

এদিকে, আজ সোমবার থেকে শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠক সম্পর্কে জানতে চাওয়া হলে, ট্রাম্প কূটনৈতিকভাবে সম্পৃক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করে বলেন, আমি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে বসতে আগ্রহী। তবে, সম্ভাব্য বৈঠক প্রসঙ্গে ট্রাম্পের মন্তব্যের বিষয়ে তেহরান বা পেজেশকিয়ান কেউই তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি।