
ইউরিন ইনফেকশন অনেক সময় সাধারণ সংক্রমণ হলেও, কিছু ক্ষেত্রে এটা ভেতরে লুকিয়ে থাকা বড় সমস্যার ইঙ্গিত হতে পারে। অনেকে এটিকে সারধারণভাবে নেন তবে ইউরিন ইনফেকশন হলে গুরুত্বের সঙ্গে দেখা উচিত।
ইউরিন ইনফেকশন কখন বড় রোগের সংকেত হতে পারে?
১. বারবার ইউরিন ইনফেকশন হলে: ডায়াবেটিস, কিডনির পাথর, মূত্রনালির গঠনগত সমস্যা বা প্রোস্টেটের জটিলতার ইঙ্গিত হতে পারে।
২. জ্বালা-পোড়া ছাড়াও জ্বর, কাঁপুনি, কোমর ব্যথা থাকলে: সংক্রমণ কিডনি পর্যন্ত ছড়িয়ে পড়েছে হতে পারে—এটা বড় সমস্যা।
৩. ইউরিনে রক্ত দেখা গেলে: শুধু ইনফেকশন নয়, কিডনি স্টোন, টিউমার বা ব্লাডার ক্যানসারের সম্ভাবনাও থাকে
৪. ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে: রক্তে শর্করা নিয়ন্ত্রণে নেই—এটার স্পষ্ট ইঙ্গিত হতে পারে।
কখন একেবারেই দেরি করবেন না?
১. ২–৩ দিনের চিকিৎসাতেও উপসর্গ না কমলে
২. তীব্র জ্বর, বমি, কোমর/পিঠে ব্যথা হলে
৩. গর্ভাবস্থায় এটি হল
কী করবেন?
১. ইউরিন পরীক্ষা ও কালচার করান
২. ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাবেন না
৩. পানি বেশি পান করুন
৪. ডায়াবেটিস থাকলে সুগার নিয়ন্ত্রণে রাখুন
৫. বারবার হলে আল্ট্রাসনোগ্রাম/অতিরিক্ত পরীক্ষা প্রয়োজন হতে পারে