
MP Mosharraf Hossain had a tea party with journalists in Kalapara on Thursday 1 Oct 2026.
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে চা চক্রে মিলিত হলেন স্থানীয় সাংসদ ও বিএনপি'র কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন এমপি। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান মিলনায়তনে কলাপাড়ায় কর্মরত প্রিন্ট, অনলাইন নিউজ পোর্টাল ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন তিঁনি।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা বিএনপি'র সহ-সভাপতি মো. জাহাঙ্গীর তালুকদার, মো. আলাউদ্দিন তালুকদার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম মোহসীন, পৌর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, মহিপুর থানা বিএনপি'র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু, সাধারণ সম্পাদক অমল মুখার্জী, সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির, সাবেক সম্পাদক এস এম মোশারেফ হোসেন মিন্টু সহ প্রেসক্লাবের জ্যেষ্ঠ সাংবাদিকবৃন্দ।
এর আগে এবিএম মোশাররফ হোসেন এমপি প্রেসক্লাবের চতুর্থ তলার নির্মাণ কাজ পরিদর্শন করেন। এসময় তিঁনি প্রেসক্লাবের উন্নয়ন কাজে সহযোগীতার আশ্বাস দেন। - গোফরান পলাশ