News update
  • Argentina Rally Past England to Reach World Cup Final     |     
  • Spain Beat France to Reach World Cup Final     |     
  • Ismail Elfath, referee for England-Argentina semifinal     |     
  • BSEC approves liquidation of Vanguard AML BD Finance Mutual Fund One     |     
  • 200 economists for urgent action to tackle AI's impact on jobs, economy     |     

বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে বজ্রপাতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

মৎস 2026-07-16, 12:16am

fisherman-who-went-missing-after-the-lightning-strike-while-fishing-in-the-bay-hasb-been-rcovered-dead-96a6f89df489cb81328af69babe9d4481784139388.jpg

Fisherman who went missing after the lightning strike while fishing in the Bay hasb been rcovered dead.



পটুয়াখালী: পটুয়াখালীর রাঙ্গাবালী সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে বজ্রপাতে নিখোঁজ হওয়ার দুই দিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করেছে কুয়াকাটা নৌ-পুলিশ।

 বুধবার দুপুরে কুয়াকাটা সৈকতের চর গঙ্গামতি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে নিহতের স্বজনরা ওই মরদেহের পরিচয় শনাক্ত করেন। নিহত রুবেল রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ১২ নম্বর ডিগ্রি মাঝগ্রাম এলাকার আবুল কালাম হাওলাদারের ছেলে। তিনি নিজ মালিকানাধীন মাছ ধরা ট্রলারের মাঝি ছিলেন।

এর আগে গত সোমবার বেলা এগারোটায় রাবনাবাদ চ্যানেলে পায়রা সমুদ্রবন্দরের তিন নম্বর বয়া সংলগ্ন গনির টেক এলাকায় মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাত হলে রুবেল ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হন। এ ঘটনায় একই ট্রলারে থাকা আরও তিন জেলে আহত হন।পরে স্থানীয় জেলেরা আহতদের উদ্ধার করলেও রুবেলকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে আজ উদ্ধার করা হয় নিখোঁজ জেলের মরদেহ।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। - গোফরান পলাশ