News update
  • UN calls for urgent action to protect children from online info risks     |     
  • UN offers support to Colombia as 7.4 scale earthquake kills dozens     |     
  • Former Syrian President Assad Sentenced to Death in Absentia     |     
  • PM Welcomes Visa Investment in Bangladesh’s Digital Economy     |     
  • PM Tarique inaugurates three pilot SDG villages     |     

ঢাকা থেকে আরও ২৬ ফ্লাইট বাতিল, মোট বাতিল ৩৬১

গ্রীণওয়াচ ডেস্ক বানিজ্য 2026-03-10, 9:10am

7d239674ee55cde9e6ada5ff6d8264b18aa604ca70418334-30875e50b61e140025b1dffa550e62291773112240.jpg




ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার (৯ মার্চ) মধ্যপ্রাচ্যগামী আরও ২৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৩৬১টি ফ্লাইট বাতিল হলো।

এর আগে, সোমবার ৩৩টি ফ্লাইট বাতিলের খবর পাওয়া গিয়েছিল, যার ফলে সে সময় পর্যন্ত মোট বাতিল ফ্লাইটের সংখ্যা ছিল ৩৩৫টি। পরবর্তীতে নতুন করে আরও ২৬টি ফ্লাইট বাতিল হওয়ায় এ সংখ্যা ৩৬১-তে গিয়ে দাঁড়ালো।

সোমবার প্রথম বাতিল হওয়া ৩৩টি ফ্লাইটের মধ্যে ছিল:

এয়ার অ্যারাবিয়া: ৬টি

কাতার এয়ারওয়েজ: ৪টি

এমিরেটস এয়ারলাইনস: ৪টি

জাজিরা এয়ারওয়েজ: ৪টি

ফ্লাই দুবাই: ৪টি

ইউএস-বাংলা এয়ারলাইনস: ৪টি

বিমান বাংলাদেশ এয়ারলাইনস: ৩টি

কুয়েত এয়ারওয়েজ: ২টি

গালফ এয়ার: ২টি

নতুন করে বাতিল হওয়া বাকি ২৬টি ফ্লাইটও মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যের বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রসঙ্গ টেনে আজ সোমবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট সূচিতে।

ওই দিন থেকেই বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট বাতিল শুরু হয়। বেবিচকের তথ্য অনুযায়ী বিগত দিনগুলোতে ফ্লাইট বাতিলের পরিসংখ্যান হলো:

২৮ ফেব্রুয়ারি: ২৩টি

১ মার্চ: ৪০টি

২ মার্চ: ৪৬টি

৩ মার্চ: ৩৯টি

৪ মার্চ: ২৮টি

৫ মার্চ: ৩৬টি

৬ মার্চ: ৩৪টি

৭ মার্চ: ২৮টি

৮ মার্চ: ২৮টি

মধ্যপ্রাচ্যের আকাশসীমা স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ফ্লাইট বিপর্যয় অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।