News update
  • Trump’s Economic Approval Hits New Low as Prices Stay High     |     
  • Exports up over 6% to $13.1bn in Q1 of current fiscal     |     
  • Declaration on Sea Level Rise Draws Mixed Global Response     |     
  • PM inaugurates Tk 1,542 cr Muhuri-Kohua flood control project in Feni     |     
  • Who gets to shape AI? UN debate centres on power, trust and inclusion     |     

ভোজ্যতেলের সরবরাহ সাত দিনের মধ্যে স্বাভাবিক হবে : বাণিজ্য উপদেষ্টা

গ্রীণওয়াচ ডেস্ক বানিজ্য 2025-02-28, 4:36pm

sheikh-bashir-cf4b68b49ed7ced777ada335cc2232cc1740739004.jpg




ভোজ্যতেলের সরবরাহ আগামী সাত দিনের মধ্যে স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি পরিদর্শন শেষে ট্যানারি মালিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা।

প্রায় এক মাস ধরে বাজারে বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকট চলছে। রমজান উপলক্ষে সংকট আরও তীব্র হয়েছে। বিষয়টি স্বীকার করে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আগামী সাত দিনের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাবে। বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক হবে।’

সেখ বশির উদ্দিন বলেন, ‘এবারের রমজানে বাজারে কোনো পণ্যের ঘাটতির সম্ভাবনা নেই।’

সাত দিনের মধ্যে খেজুরসহ সব পণ্যের দাম কমবে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘এবারের রমজানে সবকিছুরই মজুত রয়েছে। আশা করি সমস্যা হবে না।’

পরিদর্শনকালে উপদেষ্টা ট্যানারি মালিকদের পরিবেশ দূষণ থেকে রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দেন। এ সময় শিল্প মন্ত্রণালয়ের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এনটিভি