News update
  • Security, sacrifice or opportunity: Climate action visions differ      |     
  • Four New Subjects to Join Curriculum From 2027     |     
  • Strong children mean a stronger Bangladesh: PM     |     
  • UK All-Party Parliamentary Group on BD Meets Humaiun Kobir     |     
  • World Bank Keeps Bangladesh FY27 Growth Forecast at 3.4%     |     

অর্থনীতিতে গতি ফেরাতে ব্যাংক, রাজস্ব ও জ্বালানি খাত দ্রুত সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের

গ্রীণওয়াচ ডেস্ক বানিজ্য 2026-10-06, 7:20pm

img_20261006_192025-255c06ad44ad48dd7a0b27477aca95ae1791292837.jpg




অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ফেরাতে, ব্যাংকিং খাত, রাজস্ব আহরণ ও জ্বালানি খাত দ্রুত সংস্কার করতে হবে। মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বিশ্বব্যাংকের পক্ষ থেকে এমন তাগিদ দেওয়া হয়।

সংস্থাটি বলছে, জ্বালানি সংকট, আর্থিক খাতের দুর্বলতা, রাজস্ব আহরণে ঘাটতি এবং বৈশ্বিক অনিশ্চয়তা বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব ফেলছে।

বিশ্বব্যাংক মনে করছে, ২০২৫-২৬ ও ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশ হতে পারে। তবে ২০২৭-২৮ অর্থবছরে প্রবৃদ্ধি বেড়ে ৩ দশমিক ৯ শতাংশে উন্নীত হতে পারে।

তারা বলছে, বিনিয়োগের গতি কমেছে, রফতানি প্রবৃদ্ধি হারিয়েছে এবং মূল্যস্ফীতি এখনও উচ্চপর্যায়ে। এর ফলে মানুষের ক্রয়ক্ষমতা কমেছে, বেড়েছে ব্যবসার খরচ। আর্থিক খাতের দুর্বলতা ঋণপ্রবাহ ও বিনিয়োগকারীদের আস্থায় প্রভাব ফেলছে। সীমিত রাজস্ব সক্ষমতার কারণে বিনিয়োগও বাধাগ্রস্ত হচ্ছে। তবে বৈদেশিক খাতে বাংলাদেশের অবস্থান তুলনামূলকভাবে স্থিতিশীল। শক্তিশালী রেমিট্যান্স প্রবাহ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের উন্নতি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশে দারিদ্র্য ও বৈষম্য বেড়েছে। আগের বছরের তুলনায় প্রায় ২১ লাখ মানুষ নতুন করে দারিদ্র্যের মধ্যে পড়েছে। কর্মসংস্থান সৃষ্টি কার্যত স্থবির হয়ে পড়েছে এবং নারীরা চাকরি হারিয়েছেন।