News update
  • Switzerland Beat Colombia to Reach World Cup Last Eight     |     
  • Argentina beat Egypt 3-2 to reach World Cup quarter-finals     |     
  • Bangladesh Leads South Asia in FDI Growth: UNCTAD     |     
  • 3 flights diverted to Dhaka as rain disrupts operations at Ctg airport     |     
  • Malaysia Reopens Labour Market for Bangladeshis     |     

বাজেট ২০২৬-২৭: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, অনলাইন গেমিংয়ে বসতে পারে কর

গ্রীণওয়াচ ডেস্ক বানিজ্য 2026-05-15, 8:33am

ertertetewr-c4edaea431fa7b03bf9538ff44a89c3f1778812380.jpg




২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যক্তির করমুক্ত আয়সীমা ৩ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা নির্ধারণ করা হতে পারে।

বৃহস্পতিবার (১৪ মে) অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এছাড়া চাল, ডাল, চিনি, খেজুর, ফলসহ সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের উৎসে কর ঢালাওভাবে দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করা হতে পারে।

নতুন বাজেটে সম্পদ কর ব্যবস্থা চালুরও সিদ্ধান্ত নেয়া হতে পারে। একই সঙ্গে অটোরিকশা, মোটরসাইকেল, হেলিকপ্টার ও বিমানে আগাম আয়কর আরোপ করা হচ্ছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। 

এদিকে, অনলাইন গেমিং খাতে ২৫ শতাংশ উৎসে কর আরোপের সিদ্ধান্তও আসতে পারে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে। বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে দামি বৈদ্যুতিক প্রাইভেট কার ছাড়া অন্যান্য সব ধরনের বৈদ্যুতিক ব্যক্তিগত গাড়ির কর কমানোর সিদ্ধান্ত হচ্ছে।

অন্যদিকে বিলাসবহুল বা ৩৫০০ সিসির বেশি ব্যক্তিগত গাড়ির অগ্রিম আয়কর ২ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা নির্ধারণ করা হতে পারে। তবে ১৫০০ সিসির ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে অগ্রিম আয়কর ২৫ হাজার টাকা অপরিবর্তিত রাখা হচ্ছে।