News update
  • Inflation falls to 10-month low at 8.26pc in August     |     
  • Urgent Realignment of Finance with Nature Goals Urged     |     
  • 79 dengue deaths reported in first 17 days of September     |     
  • Dhaka ranks 4th in global air quality index Friday     |     
  • Guterres Warns of Global Crises as UN Tenure Nears End      |     

লা ফুয়েন্তের সঙ্গে বড় চুক্তি স্পেনের

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-09-18, 11:36am

img_20260918_113334-0d8d744c6d51b7d957d71cff286699061789709794.jpg




শিরোপা খরায় পুড়তে থাকা স্পেনকে একের পর এক বড় সাফল্য এনে দেওয়া কোচ লুইস দে লা ফুয়েন্তের ওপরই আস্থা রাখছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

২০২৮ ইউরো পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও ২০৩০ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপকে সামনে রেখে তার চুক্তির মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওয়ার্ল্ড ফুটবল সামিটে দেশটির সভাপতি রাউল লোসান ঘোষণা করেন যে, দে লা ফুয়েন্তের কাজের ধারাবাহিকতা, অর্জিত সাফল্য এবং ব্যাপক জনসমর্থনের ওপর ভিত্তি করেই চুক্তি বৃদ্ধির এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

লুইস এনরিখের বিদায়ের পর স্পেনের দায়িত্ব গ্রহণ করেছিলেন দে লা ফুয়েন্তে। তার অধীনে স্পেন দল ২০২৩ সালের উয়েফা নেশনস লিগ, ২০২৪ ইউরো এবং ২০২৬ ফিফা বিশ্বকাপ জয় করে।

২০৩০ ফিফা বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। সেই ঐতিহাসিক আসরে স্বাগতিক হিসেবে বিশ্বমঞ্চে স্প্যানিশদের নেতৃত্ব দেবেন এই ৬৩ বছর বয়সী সফল কোচ।