News update
  • Triple Climate Threats Endanger Half of Children     |     
  • Returned from India as an instant protest: Adviser Zahed     |     
  • ECNEC clears five development projects worth Tk 7,003 crore     |     
  • As world awaits Iran-US accord details, UN wants Hormuz aid corridor     |     
  • World Cup Preparation Scores a Goal against the Environment     |     

চীন যেতে লাগবে না করোনা পরীক্ষা

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2023-08-29, 12:10pm

image-237548-1693289311-9a68393f73456b7273288414e5895b9e1693289456.jpg




চীন ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি যাত্রীদের আর কোভিড-১৯ পরীক্ষা করতে হবে না।

ঢাকাস্থ চীন দূতাবাস সোমবার (২৮ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

চীনা দূতাবাস জানায়, আগামী ৩০ আগস্ট থেকে চীনগামী যাত্রীদের বোর্ডিং করার আগে কোনো প্রকার কোভিড-১৯ পিসিআর পরীক্ষা বা দ্রুত অ্যান্টিজেন পরীক্ষা (আরএটি) করতে হবে না। এ ছাড়া চীনে পৌঁছানোর পরে স্বাস্থ্য ঘোষণাপত্রে দেশটির কাস্টমসের কাছে পরীক্ষার ফলাফল ঘোষণাও করতে হবে না।

প্রসঙ্গত, বিশ্বব্যাপী ক‌রোনাভাইরাসের মহামারি ছড়িয়ে পড়ার পর থেকে চীনে ভ্রমণের ক্ষেত্রে কোভিড-১৯ পরীক্ষা বা অ্যান্টিজেন পরীক্ষা বাধ্যতামূলক ছিল। এখন এটি তুলে নেওয়া বাংলাদেশি যাত্রীরা করোনা পরীক্ষা ছাড়াই দেশটিতে ভ্রমণ করতে পারবেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।