
জাপানি কোম্পানির একটি গ্রুপ প্লাস্টিকের পানীয় রাখার বোতল উন্নয়ন করার চেষ্টা করে চলেছে, যেগুলো কোন ধরনের পেট্রোলিয়াম-ভিত্তিক উপকরণ দিয়ে তৈরি করা হবে না।
তারা জানাচ্ছে, কেবল জৈব-ভিত্তিক পদার্থ দিয়ে তৈরি করা এইসব বোতল উৎপাদনের বাণিজ্যিকীকরণ হবে এবারই বিশ্বে প্রথম।
এইসব বোতলের মধ্যে প্রায় ৭০% রয়েছে “প্যারা-জাইলিন” নামে পরিচিত একটি পদার্থ।
জ্বালানি তেলের পাইকারি বিক্রেতা এনেওস জানাচ্ছে, এই নতুন প্রযুক্তি প্যারা-জাইলিন উৎপাদনের জন্য ব্যবহৃত রান্নার তেল এবং অন্যান্য জৈব-ভিত্তিক উপকরণের উপর নির্ভর করে।
এনেওস জানাচ্ছে, চলতি বছরের শেষ নাগাদের মধ্যে পশ্চিম জাপানের তাদের পরিশোধন কারখানায় এই উপকরণ তৈরির কাজ তারা শুরু করবে।
এইসব বোতলের বাণিজ্যিক উৎপাদন ২০২৪ সালে শুরু করার কথা রয়েছে। প্রায় সাড়ে তিন কোটি বার্ষিকভাবে চালান করা হবে।
এই নতুন প্রক্রিয়া উৎপাদন ব্যয় বাড়িয়ে দেবে। তবে এনেওস জানাচ্ছে, তারা প্রত্যাশা করছে, এই প্রচেষ্টা সবুজ সম্পদের ব্যবহারের প্রসারে সাহায্য করবে। এনএইচকে ওয়ার্ল্ড বাংলা