News update
  • 360 Students Killed in Road Crashes in Six Months     |     
  • PM Asks Doctors to Build Trust, Reduce $5bn Outflow     |     
  • Kuakata's natural beauty destroyed by intense sea erosion     |     
  • 461 stranded tourists evacuated from Sajek Valley     |     
  • 30,000 marooned as Khowai embankment breaches in Habiganj     |     

২০২৭ সালের এসএস‌সি ও এইচএস‌সির সম্ভাব্য সময় জানালেন শিক্ষামন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2026-05-13, 10:24pm

ertretwerweytryrt-e7f054c2cbf7d179f1473e8bfe28fd241778689469.jpg




২০২৭ সালের এসএস‌সি ও এইচএস‌সি পরীক্ষার সম্ভাব্য সময় নিয়ে ধারণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি জানিয়েছেন, আগামী বছর থে‌কে জানুয়ারি মা‌সের শে‌ষে ‌দি‌কে অন‌ুষ্ঠিত হ‌বে এসএস‌সি ও সমমান পরীক্ষা। আর জুন মা‌সের শে‌ষের দি‌কে অন‌ুষ্ঠিত হ‌বে এইচএস‌সি ও সমমান পরীক্ষা।

বুধবার (১৩ মে) বি‌কে‌লে গাজীপু‌রের ইসলা‌মিক ইউনিভা‌র্সিটি অফ টেকনল‌জির (আইইউটি) এক পুরস্কার বিতরণ অনুষ্ঠা‌নে সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

এ সময় শিক্ষামন্ত্রী ব‌লেন, শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বিভা‌গের কার‌ণে শিক্ষার্থী‌দের যা‌তে সময় নষ্ট না হয় অর্থাৎ সেশনজট কমাতে ব‌্যবস্থা নি‌চ্ছে সরকার।

অনুষ্ঠা‌নে আইইউটি’র ভাইস চ‌্যা‌ন্সেলর প্রফেসর ড. মোহাম্মদ র‌ফিকুল ইসলাম, প্রো- ভাইস চ‌্যা‌ন্সেলর হিসাইন আরবী নুরসহ আইইউটির বি‌ভিন্ন ডিপার্ট‌মে‌ন্টের প্রফেসর ও শিক্ষার্থীগণ অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন।