News update
  • Sri Lanka urges Pakistan to reconsider India match     |     
  • Centre of World Cup storm Mustafizur lands PSL deal with Lahore     |     
  • BNP and Jamaat election camps vandalized in Gazipur     |     
  • Dhaka requests UN rights office investigation into Hadi murder     |     
  • Bangladesh establishes formal diplomatic ties with Grenada     |     

আজ বরিশাল বিভাগ সফর করবেন জামায়াত আমির

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2026-02-06, 10:34am

67a610a07d8cd3d2c7f58d81ce2ac5fa7818f916aabf7362-e0fbb6be1a105ac5fd953bf75cd33ee31770352489.jpg




ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বরিশাল বিভাগে সফর করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান৷

বিভাগের পটুয়াখালী, পিরোজপুর এবং ঝালকাঠিতে পৃথক নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি৷ এছাড়া বরিশালের মেহেন্দীগঞ্জে পথসভা করবেন জামায়াত আমির।

ঢাকা থেকে আকাশপথে বরিশালে আসবেন তিনি। বরিশাল বিভাগ ছাড়াও বিকেলে নড়াইল ও ফরিদপুরেও জনসভা করবেন শফিকুর রহমান।

দলীয় প্রধানের আগমন সফল করতে সংগঠনটির স্ব স্ব স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা নানা উদ্যোগ নিয়েছেন৷ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা৷