News update
  • PM Tarique, Modi Are People’s Persons, Says Trivedi     |     
  • Dhaka ranks 15th among world's most polluted cities     |     
  • Food prices edged up in July amid heatwaves, costlier energy     |     
  • Mother, daughter brutally tortured in Kalapara     |     
  • Save Rivers, Save the People; Save Bangladesh     |     

মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2026-03-09, 3:47pm

aagun-5eda5cd149bface1ffc81bd412fa86e91773049654.jpg




রাজধানীর মিরপুর-২ স্টেডিয়ামের বিপরীত পাশে ১১তলা ভবনের এল এ প্লাজা আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

আজ সোমবার (৯ মার্চ) দুপুরে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। 

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার বলেন, বেলা ১টা ৫২ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পাই আমরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। আরও তিনটি ইউনিট যাচ্ছে।

এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।